শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৭ তম পর্ব)

Asrar প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, বিকাল ৩:৫১
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৭ তম পর্ব)

দ্বিতীয় মুবারিয: এরপর পবিত্র মক্কা শরীফের কাফির মুশরিকদের পতাকাবাহী তালহা ইবনে আবূ তালহা সে ময়দানে এসে চিৎকার দিয়ে বললো, হে হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম! আপনাদের ধারণা হলো আপনাদের তরবারির আঘাতে মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তাড়াতাড়িই জাহান্নামে পাঠিয়ে দিবেন। আর আমাদের তরবারির আক্রমণে আপনাদের যথাশীঘ্রই জান্নাতে পাঠিয়ে দিবেন। তাহলে আপনাদের মধ্যে কেউ কী আছেন যাকে আমার তরবারি জান্নাতে পাঠিয়ে দিবে অথবা আপনাদের কারো তরবারি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে?
তার এ ঘোষণা শুনে সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি এই কাফিরের মুকাবিলায় এগিয়ে গেলেন। তিনি এই কাফিরের উপর এমনভাবে তরবারি চালালেন যে, তার পা কেটে গেলো। সে মুখ থুবড়ে পড়ে গেলো এবং তার কাপড় সরে গেলো। সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি পিছনে সরে এলেন।
হযরত ইবনে সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি পুনরায় এগিয়ে গিয়ে তার মাথায় তরবারি চালিয়ে মাথা দ্বিখ-িত করে দিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই সংবাদ শুনে খুবই খুশি মুবারক প্রকাশ করলেন এবং ‘আল্লাহু আকবার’ তাকবীর মুবারক দিলেন। সাথে সাথে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও ‘আল্লাহু আকবার’ বলে তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুললেন। সুবহানাল্লাহ!
উল্লেখ্য যে, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি এই কাট্টা কাফির তালহা ইবনে তালহাকে হত্যা করলে স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খুবই খুশি মুবারক প্রকাশ করলেন। (যুরকানী, সীরাতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
তৃতীয় মুবারিয: এরপর কাফির মুশরিকদের পতাকা দুই হাতে সামলিয়ে সামনে আগ্রসর হয়ে আসলো উসমান ইবনে আবূ তালহা। সে মুখে আবৃত্তি করছিলো,
إنّ عَلَى أَهْلِ اللّوَاءِ حَقّا ... أَنْ تُخْضَبَ الصّعْدَةُ أَوْ تَنْدَقّا.
অর্থ: “পতাকা বহনকারীর নৈতিক দায়িত্ব, শত্রুর খুনে তার হাতের অস্ত্র হবে রঞ্জিত। অথবা তা মারতে মারতে ভেঙ্গে পড়বে।” সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি এগিয়ে আসেন এই কাফিরের মুকাবিলায়। সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি এই কাফির উসমানের দুই হাত ও কাঁধ কেটে দিলেন। কিছুক্ষনের মধ্যেই এই কাফিরও নিহত হলো। সুবহানাল্লাহ!
চতূর্থ মুবারিয: এরপর পতাকা হাতে নিয়ে নিলো কাট্টা কাফির আবূ সা’দ ইবনে আবূ তালহা। সাইয়্যিদুনা হযরত সা’দ ইবনে আবী ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তৎক্ষনাৎ তাকে নিশানা করে তীর নিক্ষেপ করলেন, তীর গিয়ে তার গলায় লাগলো। ফলে তার মুখ থেকে জিহ্বা বাইরে বের হয়ে আসলো। সাইয়্যিদুনা হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কাট্টা কাফির আবূ সা’দকে তাড়াতাড়ি কতল করলেন। সুবহানাল্লাহ!
পঞ্চম মুবারিয: এরপর এলো কাট্টা কাফির মুসাফিহ ইবনে তালহা ইবনে আবূ তালহা। সে পতাকা হাতে নিলো। সাইয়্যিদুনা হযরত আসিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এক আঘাতেই এই কাট্টা কাফিরকে নির্মূল করে দিলেন। সুবহানাল্লাহ!
ষষ্ঠ মুবারিয: এরপর কাট্টা কাফির হারিছ ইবনে তালহা ইবনে আবূ তালহা পতাকা তুলে ধরলো। সাইয়্যিদুনা হযরত আসিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তাকেও এক আঘাতেই জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
কারো কারো মতে, সাইয়্যিদুনা হযরত যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাত মুবারকে কাট্টা কাফির হারিছ ইবনে তালহা সে মারা যায়।
সপ্তম মুবারিয: এরপর কাট্টা কাফির কিলাব ইবনে তালহা ইবনে আবূ তালহা সে পতাকা উঠিয়ে সামনে আসলো। সাইয়্যিদুনা হযরত যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এই কাট্টা কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
অষ্টম মুবারিয: এরপর পতাকা তুলতে এগিয়ে আসে কাট্টা কাফির জুল্লাস ইবনে তালহা ইবনে আবূ তালহা। সাইয়্যিদুনা হযরত তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার তরবারি মুবারক নিয়ে এগিয়ে গেলেন এবং এই কাট্টা কাফিরকে হত্যা করলেন। সুবহানাল্লাহ!
নবম মুবারিয: এরপর কাফির মুশরিকদের পক্ষে পতাকা তুলতে আসলো কাট্টা কাফির আরতাত শুরাহবিল। ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি এগিয়ে এই কাফিরকেও এক কোপে দুই ভাগ করে দিয়ে তাকেও জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
দশম মুবারিয: এরপর কাট্টা কাফির শুরাইহ ইবনে কারিয পতাকা নিয়ে এগিয়ে এলে তাকেও হত্যা করা হয়। সুবহানাল্লাহ! তার হত্যাকারী কে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
একাদশ মুবারিয: অতঃপর কাট্টা কাফির শুরাইব- এর ক্রীতদাস কাট্টা কাফির সুওয়াব পতাকা নিয়ে সামনে এগিয়ে যায়। তাকে হত্যা করেন হযরত সা’দ ইবনে আবী ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি।
মতান্তরে সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি অথবা ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি সুওয়াবকে হত্যা করেন। সুবহানাল্লাহ! (যুরকানী, তাবাকাতে ইবনে সা’দ, সীরাতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
এভাবে ২২জন কুরাইশ কাফির সর্দার একজনের পর একজন করে ধ্বংসের ঘাটে নেমে আসে। হযরত ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি তিনি তাদের নাম উল্লেখ করেছেন, সেই সাথে কে কোন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাতে নিহত হয়েছে তা তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ! (সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যুরকানী, সীরতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) (চলবে)
-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬