সম্মানিত ইসলামী শরীয়তে- তথাকথিত ট্রান্সজেন্ডার মতবাদ, তৃতীয় লিঙ্গ ও হিজরা! (১)
ট্রান্স শব্দের অর্থ পরিবর্তন, আর জেন্ডার শব্দের অর্থ হলো লিঙ্গ। সুতরাং ট্রান্সজেন্ডার শব্দের অর্থ হলো লিঙ্গ পরিবর্তন করা। সাধারণত মানুষ বা প্রাণী যে লিঙ্গ ধারণ করে জন্মগ্রহন করে তা কখনোই হাক্বীক্বীভাবে পরিবর্তন করা সম্ভব নয়। মূলত নির্দিষ্ট জেন্ডার বা লিঙ্গ নিয়ে জন্ম গ্রহণ করা এটা প্রাকৃতিক অর্থাৎ মহান আল্লাহ পাক উনার পদত্ত। আর চিকিৎসাবিজ্ঞানও এ ব্যাপারে একমত যে, কেউ নির্দিষ্ট লিঙ্গ ধারণ করে জন্মগ্রহণ করার পর সে চাইলেও কখনোই প্রকৃতপক্ষে লিঙ্গ পরিবর্তন করতে পারে না। কেউ যদি অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেও থাকে, তবুও সেটা কখনোই কার্যকরী হয় না।
যারা ট্রান্সজেন্ডারের দাবি তুলছে, তারা কখনোই পরিবর্তিত জেন্ডার দিয়ে সন্তান জন্মদানে সক্ষম হবে না। সুতরাং বোঝা গেল, ট্রান্স মতবাদের এই ব্যাপারটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, অকার্যকর এবং ভুয়া দাবির অর্ন্তভুক্ত। শব্দার্থ ও বাস্তবতা দ্বারাই বোঝা যায়, এখানে লিঙ্গ নিজে নিজেই পরিবর্তন হয় না, বরং পরিবর্তন করানো হয়। এখন তাহলে তাদের এই দাবির পেছনে মূল উদ্দেশ্য কী? তা গভীরভাবে ফিকির করতে হবে।
উল্লেখ্য যে, ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করার বিষয়টি তিনভাবে হতে পারে বা হয়ে থাকে। (১) শুধুমাত্র পোশাক পরিচ্ছদ পরিবর্তনের মাধ্যমে বাহ্যিক বা যাহিরী ছুরত পরিবর্তন করা। অর্থাৎ ছেলেরা মেয়েদের পোশাক আর মেয়েরা ছেলেদের পোশাক পরিধান করা।
(২) অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করা।
(৩) মনস্তাত্বিকভাবে কোনো ছেলে নিজেকে মেয়ে মনে করা এবং কোন মেয়ে নিজেকে ছেলে মনে করা। আর এ তিনটির প্রত্যেকটিই সম্মানিত ইসলামী শরীয়তে হারাম, নাজায়েয, কুফরী ও প্রতারণামূলক। মূলত নিজেদের অশ্লিলতা, অশালীনতা ও কুরুচিপূর্ণ মনোবাঞ্চনা পূরণের লক্ষেই ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করা হয়ে থাকে।
এ ধরনের মতবাদ ধারণ করা, প্রচার করা, সমর্থন করা কখনোই দ্বীন ইসলাম বা শরীয়তসম্মত নয়। বরং এ ধরনের বিভ্রান্তিকর গুমরাহীমূলক বিষয়ের প্রতিবাদ করা প্রতিটি মুসলমান, ঈমানদারের জন্য দায়িত্ব-কর্তব্য।
-আল্লামা মুহম্মদ ফজলুল হক্ব।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।