সম্পদ নিয়ে সন্তানদের মধ্যে কোন্দল, ৯ ঘণ্টা পর বাবার লাশ দাফন
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ঝিকরগাছায় সম্পদ নিয়ে সন্তানদের মধ্যে কোন্দলের কারণে নয় ঘণ্টা পর দাফন করা হয়েছে আব্দুল মজিদ নামে এক ব্যক্তির লাশ।
জুমুয়াবার সকালে ওই ব্যক্তি মারা যাওয়ার পর স্বজন ও প্রতিবেশীরা যখন দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তার সন্তানরা সম্পদ বণ্টন নিয়ে বিবাদে জড়ায়।
যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে।
স্থানীয় সদস্য গোলাম রসুল জানান, আব্দুল মজিদের সাত ছেলে ও তিন মেয়ে। তার স্ত্রীও জীবিত আছেন। তিনি ৪৫ বিঘা জমি রেখে গেছেন। তাকে দাফন করার জন্য যখন সবাই ব্যস্ত, তখন তার চার ছেলে আব্দুল মান্নান, আব্দুল হাকিম, আব্দুস সালাম ও আব্দুল আহাদ অভিযোগ করে, তার তিন ভাই আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান তাদের বাবাকে ফুঁসলিয়ে ৫ বিঘা জমি লিখে নিয়েছে। এ ছাড়া ১৬ লাখ টাকা নিয়েছে। জমি এবং টাকার সঠিক হিসাব না হওয়া পর্যন্ত পিতার লাশ দাফন হবে না।
আব্দুল আহাদ বলেন, তার বাবা স্ট্রোকজনিত রোগে অসুস্থ ছিলেন। এই সুযোগে তার তিন ভাই আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান এক বিঘা করে জমি রেজিস্ট্রি করে নিয়েছে। আমরা যখন জানতে পারি, তখন থেকে তাদের জমি ফেরত দেওয়ার কথা বললেও তারা জমি ফেরত দেয়নি। সে জন্য এ বিষয়টি আজই সমাধান হতে হবে। তা না হলে ওরা এই জমি আর কোনো দিন ফেরত দেবে না।
বিষয়টি বিকেলে প্রয়াতের বাড়িতে স্থানীয় ব্যক্তিদের নিয়ে এক সালিশ বসে। তারা সাত ভাই ও তিন বোনকে ডেকে সিদ্ধান্ত নেয় পিতার সম্পদ সমান বণ্টন হবে। কেউ বেশি নিতে পারবে না। সবাই এ সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করলে সবাইকে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়া হয় এবং ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সদস্যরা ১০ ভাই-বোনকে নিয়ে বসে সঠিক বণ্টন করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)