সব পরিচয়ের পূর্বে মুসলমানিত্বের পরিচয়
এই কথাটির মাঝে অনেকেই কোনো অস্বাভাবিকতা বা ভুল খুঁজে পায় না। কিন্তু পাঠক আপনি একটু গভীরভাবে বিষয়টি নিয়ে চিন্তা করুন। আপনি যদি ঈমান গ্রহণ না করেন, তাহলে আপনার মনুষ্যত্ব, আপনার বাঙালিত্বের কি কোন মূল্য আছে? এর উত্তর আপনি আপনাকে তথা আপনার মনকে জিজ্ঞেস না করে- আপনার আমার আমাদের সকলের যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার থেকে জানুন। অর্থাৎ এর উত্তরে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন শরীফ উনার মাঝে কি ইরশাদ মুবারক করেছেন- সেটাই হবে আমাদের উত্তর।
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- সমস্ত প্রাণীর মধ্যে মহান আল্লাহ পাক উনার নিকট কাফিররাই সবচেয়ে নিকৃষ্ট, যারা ঈমান আনেনি। (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ-৫৫) আবার এ কথাও ইরশাদ মুবারক হয়েছে- নিশ্চয়ই যারা ঈমানদার ও নেককার তারাই সৃষ্টির মধ্যে সর্বোত্তম। (পবিত্র সূরা আল বাইয়্যিনাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ-০৭)
তাহলে দেখা যাচ্ছে- আপনি যত বড় কিছুই দাবি করেন না কেন, ঈমান ছাড়া, মুসলমানিত্ব ছাড়া আপনার এসবের কোন মূল্য নেই। তাই আমাদেরকে বলতে হবে- “সর্বপ্রথম আমি ঈমানদার, মুসলমান; এরপর অন্য পরিচয়....”।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে মনগড়া বিশ্বাস, কথাবার্তা থেকে হিফাযত করে একমাত্র মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মতে মত, উনাদের পথে পথ করে দিন। আমীন!
-আব্দুল্লাহিল ফারুকী।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।