সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে রসালো মাল্টা
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নীলফামারীতে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে বিভিন্ন জাতের মাল্টা। পাহাড়ি ফল হিসেবে পরিচিত হলেও সমতল ভূমিতেও রয়েছে এ ফলের ব্যাপক সম্ভাবনা। জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশচন্দ্র পাঠ গ্রামে আশরাফুল ইসলামের মাল্টা বাগানের প্রতিটি গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে হলুদ বর্ণের মাল্টা। মাল্টার ভারে গাছের ডালপালা গুলো নুয়ে পড়েছে। এসব মাল্টা নীলফামারীর চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়।
২০১৭ সালে ২০ শতাংশ জমিতে ৫০টি চারা রোপন করে শুরু করেন মাল্টার চাষ। তবে বর্তমানে ৪বিঘা জমির ওপর রয়েছে তার মাল্টার বাগান। বাগানের পাশাপাশি তৈরি করছেন মাল্টা গাছের চারা। স্থানীয় ভাবে উৎপাদিত এসব মাল্টা খুবই রসালো ও সুস্বাদু। দাম কম হওয়ায় বেড়েছে চাহিদাও।
মাল্টা চাষী আশরাফুল ইসলাম বলেন, এ বছর ৩৩৬টি গাছে ফল ধরেছে। একটি গাছে প্রায় দুই মণ করে ফল হবে বলে আশা করছেন তিনি। এ মালটার বাগান দেখতে দেশ-বিদেশ থেকে প্রায়শই আসছেন মানুষ। নিচ্ছেন মাল্টা গাছের চারা। এ বছর প্রায় ২০ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন।
বাড়তি আয়ের জন্য পতিত জমিতে কৃষকদের মালটার বাগান গড়ার পরামর্শও দিচ্ছেন তিনি। বারি মালটা-১ এর চারা এনে মাল্টা বাগান গড়ে তোলেন। বছর খানেকের মধ্যেই মাল্টা গাছে ফল ধরে। এই বাগানের মাল্টা খেতে সুস্বাদু এবং বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। মাল্টা চাষ করে লাভবান হয়েছি। এবছর ৪ বিঘা জমিতে ৫ শতাধিক চারা রোপণ করেছি।
জলঢাকা উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকতা আশিকুর রহমান বলেন, নীলফামারীর মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য উপযোগী বিশেষ করে মাল্টা চাষের জন্য। জেলার মধ্যে সবচেয়ে ভালো মাল্টা বাগান এটি।এ বছর ভালো ফলন হয়েছে আশা করি তিনি লাভবান হবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়া-কানাডা থেকে আসছে ৩৫১ কোটি টাকার সার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জানা গেল প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সম্ভাব্য সময়
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মালয় প্রার্থীকে ভোট দেয়ার’ আহ্বান মাহাথিরের: মাদানি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিমাগারের অতিরিক্ত ভাড়া: কাফনের কাপড় পরে কৃষকের গণ-অনশন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)