সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
, ১৭ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্যর্থচেষ্টা চালাচ্ছে অগ্নিনির্বাপক কর্মীরা। তবে আগুন নিয়ন্ত্রণে না এসে প্রায় তিন হাজার হেক্টর বনাঞ্চল ভস্মীভূত করে এখন জার্মানির সীমান্তের দিকে দ্রুত গতিতে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল ‘হাই ফেনস-এ গত জুমুয়াবার (১৪ আগস্ট) দাবানলের সূত্রপাত হয়। পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে বেলজিয়ামের বিভিন্ন অঞ্চলের ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রতিবেশী দেশ জার্মানি ও লুক্সেমবার্গের অগ্নিনির্বাপক দল, সশস্ত্র বাহিনী ও স্থানীয় কৃষকরা একযোগে আগুন নেভানোর কাজে নেমে পড়ে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (১৬ আগস্ট) বেলজিয়ামের ওয়ালোনিয়া অঞ্চলের প্রশাসনিক মুখপাত্র স্টেফানি রয়টার্সকে জানায়, উদ্ধারকারী দলগুলো এখন জার্মানির দিকে ধেয়ে যাওয়া আগুনের সম্মুখভাগ আটকে দেওয়ার ওপর জোর দিচ্ছে।
ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের (ইএফএফআইএস) তথ্যানুযায়ী, ২০১১ সালে বেলজিয়ামে প্রায় ১ হাজার ৪০০ হেক্টর এলাকা পুড়িয়ে দেওয়া দাবানলের চেয়ে এবারের আগুনের ব্যাপকতা দ্বিগুণেরও বেশি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলজিয়াম সরকারের জরুরি সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৫ আগস্ট জরুরি ভিত্তিতে ৩টি হেলিকপ্টার ও ২টি বিশেষ ওয়াটার-বোম্বার বিমান মোতায়েন করেছে।
এদিকে বেলজিয়াম সীমান্তসংলগ্ন জার্মানির মনশাউ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন তাদের ভূখ-ে সরাসরি ছড়ানোর ঝুঁকিতে আছে তাই সীমান্ত এলাকায় মারাত্মক ধোঁয়াশার সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে সীমান্তবর্তী অধিবাসীরা ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)