সন্ত্রাসী ছিনিয়ে নেয়া অবশ্যই আমাদের ব্যর্থতা -র্যাব ডিজি
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সমন্বয়ের অভাবে আদালত প্রাঙ্গণ থেকে দুই সন্ত্রাসী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, দুই সন্ত্রাসী ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, শুধু পুলিশকে এককভাবে বলছি না। পুলিশের সঙ্গে সবার একটা সমন্বয় থাকার কথা ছিল। সেখানে কোথাও সমন্বয়ের অভাব ছিল। সমন্বয়ের অভাব থাকার কারণে ওখানে যেভাবে লোক থাকার কথা ছিল, কিংবা সন্ত্রাসীরা যখন পালিয়েছে, তখন যে তথ্য জানানোর কথা ছিল সেই জায়গাগুলোতে কোথাও অভাব ছিল। যে কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।
কয়েকজন র্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা শিথিল হতে পারে:
পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বর্তমান ও সাবেক সাত কর্মকর্তা এবং সংস্থাটির বিরুদ্ধে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এরমধ্যে কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
তিনি বলেছেন, শিথিল হওয়ার সম্ভাবনা আছে। তারা যেসব বিষয়ে জানতে চেয়েছিল, সেগুলোর অনেক কিছু ফেক (ভুয়া) ছিল, তাদের মিসগাইড করা হয়েছিল। আমরা সাক্ষ্য-প্রমাণ দিয়েছি, তারা সন্তুষ্ট।
র্যাবের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নে র্যাব মহাপরিচালক বলেন, নিষেধাজ্ঞায় কোনো সমস্যা হবে না। আমাদের যেসব কর্মকর্তার প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে তাদের নিয়ে কিছু কিছু প্রশ্ন জানতে চেয়েছে। আমরা প্রমাণসহ জবাব দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই। আপনারা জানেন র্যাব ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারে না। আমাদের কিছু বিধি আছে। আমরা তার মধ্যে থেকেই কাজ করি। র্যাব জবাবদিহির বাইরে না, আমরা ঘটনার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তরকে অবহিত করে দিই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)