সন্ত্রাসী ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী
ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সন্ত্রাসী ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে ড্রোন হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিশোধে মঙ্গলবার (৩১ অক্টোবর) এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের হুথি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আব্দেলআজিজ বিন হাবতৌর ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইসরায়েলে হুথিদের ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এসব ড্রোন ইয়েমেনের।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের দক্ষিণের দূরবর্তী শহর ইলাতের আকাশে মনুষ্যবিহীন যানের অনপ্রবেশ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে। পরে ইলাতের বাসিন্দাদের সতর্ক করে দিতে বিমান হামলার সাইরেন বাজানো হয়। ইলাত শহরটি জর্ডান এবং মিসর- উভয় দেশের সীমানার কাছে লোহিত সাগরের তীরে অবস্থিত। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শহরটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।
ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায়ই হামলার চেষ্টা করেছে হুথিরা। ইতিমধ্যে তাদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।