সন্ত্রাসী ইসরাইলের মাথাব্যথার কারণ হিজবুল্লাহর ‘বিপজ্জনক’ নৌশক্তি
আল ইহসান ডেস্ক:
লেবাননে হিজবুল্লাহর স্থলশক্তির সামনে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরাইল। তবে ইসরাইলের নৌবাহিনীর সন্ত্রাসী কর্মকর্তারা নতুন আশঙ্কার খবর দিয়েছে। তারা বলেছে, হিজবুল্লাহর নৌশক্তি এখনো কার্যকর এবং তাদের হাতে নেভাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আছে, যা দিয়ে সন্ত্রাসী ইসরাইলে হামলা চালানো সম্ভব।
আইডিএফ গত এক দশক ধরে হিজবুল্লাহর নৌ সক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে। পর্যবেক্ষণ বলছে, হিজবুল্লাহর নৌ ইউনিটের কাছে রাশিয়ার তৈরি সুপারসনিক ইয়াখন্ট ক্ষেপণাস্ত্র আছে। পশ্চিমা বিশ্ব এই ক্ষেপণাস্ত্রকে ‘পশ্চিমি নৌবহরের দুঃস্বপ্ন’ হিসেবে বিবেচনা করে। সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর দাবি, এ ধরনের ক্ষেপণাস্ত্র সিরিয়া রাশিয়ার কাছ থেকে কিনেছিল। পরে তা হিজবুল্লাহর কাছে যায়।
এই নৌ ইউনিটের অত্যাধুনিক সক্ষমতা এখনো রয়ে গেছে। হিজবুল্লাহর কাছে উপকূলে অভিযান ও জাহাজে আক্রমণ করার মতো অস্ত্র আছে। এ ছাড়া, হিজবুল্লাহর কাছে আরও উন্নত ক্ষেপণাস্ত্র ও রাডার আছে।
আইডিএফের অনুমান, ইরান বর্তমান যুদ্ধের আগে ও এখনো যুদ্ধ চলাকালে হিজবুল্লাহর কাছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি সন্ত্রাসী কর্মকর্তা বলেছে, ‘হুতিরা এমন এক ধরনের নৌ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা অনেক পশ্চিমা গোয়েন্দা সংস্থাকে অবাক করেছে। এই ক্ষেপণাস্ত্রের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার জন্য একটি ইলেকট্রো-অপটিক্যাল ক্ষমতা রয়েছে। এটি একটি বিপজ্জনক অস্ত্র।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।