সন্ত্রাসবাদী ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কাতারে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি আরব-মুসলিম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কাতারের রাজধানী দোহায় এ সম্মেলন শুরু হবে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর)। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইতোমধ্যে তিনি সম্মেলনে অংশ নিতে কাতারে অবস্থান করছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দোহায় হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সোমবার আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসছেন। সম্মেলনে ইসরায়েল নিয়ে বাংলাদেশের অবস্থান জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা।
কাতার জানিয়েছে, তারা আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-ভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। সোমবার জরুরি আরব-ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-কে জানান, বৈঠকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে। এটি ‘ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ আরেকটি দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।
৫৭ সদস্যবিশিষ্ট ওআইসি ও ২২ সদস্যবিশিষ্ট আরব লীগের নেতারা এতে অংশ নেবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)