সন্তানের প্রতি মা-বাবার হক্ব:
সন্তান লালনপালনকারীদের যে বিষয়গুলোর প্রতি লক্ষ রাখা জরুরী
, ২ রা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৫ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(২য় অংশ)
সন্তানদের ছোট বেলার শিক্ষা যাতে দ্বীনদার, পরহেযগার উস্তাদের কাছে হয় এবং দ্বীনি শিক্ষা হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে। কেননা, তার একটা বিশেষ প্রভাব সন্তানের জীবনের উপর পরে।
সন্তানের দ্বারা কোন ভাল কাজ সংঘটিত হলে তাদেরকে বাহবা দিয়ে খুব উৎসাহ দিবে, আদর করবে। কিছু পুরষ্কার দিলে আরো ভালো হয়। এতে তাদের ভাল কাজ করার প্রতি আগ্রহ বাড়বে।
একইভাবে তারা মন্দ কাজ করলে সকলের সামনে লজ্জা না দিয়ে নির্জনে নিয়ে বোঝাবে যে, দেখ, এমন কাজ করলে সকলে তোমার নিন্দা করবে। কেউ তোমাকে ভালবাসবে না। ভাল ছেলে-মেয়েরা এমন কাজ করে না। এসব কাজ করলে লোকে খারাপ বলবে। গোনাহের কাজ করলে, জাহান্নামে যেতে হবে। জাহান্নামে আগুন আছে, সাপ আছে, বিচ্ছু আছে এগুলো তোমাকে কামড় দিবে। এভাবে নির্জনে বোঝাবে যাতে লজ্জা ভেঙ্গে একেবারে বেশরম হয়ে না যায়। এরপর পুনরায় এরূপ করলে হালকা কিছু শাস্তি দিবে।
বাসা-বাড়ীতে যেসব প্রয়োজনীয় কাজ হয় মেয়েদেরকে সেই সব কাজ খুব মনোযোগের সাথে দেখতে এবং শিখতে বলবে।
বাবার ভয় ও ভক্তি সন্তানদের অন্তরে সৃষ্টি করা মায়ের কর্তব্য।
সন্তানদেরকে কোন কিছু অগোচরে করতে দিবে না। কেননা তারা যেকাজ অগোচরে করে সেকাজ তাদের কাছে মন্দ মনে হয় বলেই তারা অগোচরে করে।
কাজেই বাস্তবিকই যদি কাজটি মন্দ হয়, তাহলে তা করতেই দিবে না। আর মন্দ না হলে সকলের সামনে তা করতে বলবে।
সন্তানদের জন্য কিছু পরিশ্রমের কাজ নিয়মিত নির্ধারিত করে দিবে। যাতে তাদের পরিশ্রমের অভ্যাস গড়ে উঠে। সাথে কর্মপ্রিয়তা ও নিয়মানুবর্তিতাও শিখতে পারে।
সন্তানদেরকে খাওয়া-পরা, মজলিসে উঠা-বসা, চলা-ফেরা, কথা-বার্তা, আচার-আচরণের যাবতীয় আদব-কায়দা শিক্ষা দিবে।
এভাবে পরিকল্পিত সুন্দর ও দ্বীনদাররূপে গড়ে তুললে তারা হবে উত্তম চরিত্রবান আদর্শ সন্তান। এরূপ সন্তানদের কারণে বাবা-মায়ের মুখ উজ্জল হবে। পরকালে নাজাত পাবে। জান্নাতে অতি উঁচু মর্যাদাসম্পন্ন হবে।
-সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












