সত্য স্বপ্ন মুবারক বিশ্বাস করা ফরয এবং অবিশ্বাস করা কুফরী (৫)
কাজেই, যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বপ্নে দেখলো, সে ব্যক্তি অবশ্যই উনাকে দেখলো এবং তা অবশ্যই সত্য। যা বিশ্বাস করা ফরয। যে ব্যক্তি এটা অবিশ্বাস করবে, সে কুফরী করবে। আর স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
مَنْ لَّـمْ يُؤْمِنْ بِالرُّؤْيَا الصَّادِقَةِ فَاِنَّهٗ لَـمْ يُؤْمِنْ بِاللهِ وَرَسُوْلِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ: “যে ব্যক্তি সত্য স্বপ্নকে বিশ্বাস করে না, নিশ্চয়ই সে মহান আল্লাহ পাক উনাকে এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অর্থাৎ উনাদেরকেও বিশ্বাস করে না অর্থাৎ সে অমুসলিম বা কাফির।” না‘ঊযুবিল্লাহ! (জামিউল আহাদীছ, কানযুল উম্মাল, দায়লামী শরীফ ইত্যাদি)
এ বিষয়ে কিতাবে বর্ণিত রয়েছেন- শাযালী ত্বরীক্বার সম্মানিত ইমাম, আওলাদে রসূল হযরত শায়খ আবুল মাওয়াহেব শাযালী রহমতুল্লাহি আলাইহি তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনেক বেশি স্বপ্ন দেখতেন। এ ব্যাপারে কেউ কেউ সন্দেহ পোষণ করতো। না‘ঊযুবিল্লাহ! এমন কি উনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করারও চেষ্টা করতো। না‘ঊযুবিল্লাহ! যার কারণে তিনি প্রায় সময়ই বলতেন, “এ সম্পর্কে একবার আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বললাম, ‘আমি যে আপনাকে স্বপ্ন মুবারক-এ দেখি এর সত্যতার ব্যাপারে মানুষ আমাকে মিথ্যারোপ করে।’ তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন,
وَعِزَّةِ اللهِ وَعَظْمَتِهٖ مَنْ لَّـمْ يُؤْمِنْ بِـهَا اَوْ كَذَّبَكَ فِيْهَا لَا يَـمُوْتُ اِلَّا يَهُوْدِيًّا اَوْ نَصْرَانِيًّا اَوْ مَـجُوْسِيًّا
অর্থ: “মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ইয্যাত এবং আযমত মুবারক উনাদের ক্বসম! যে ব্যক্তি আপনার স্বপ্নসমূহকে বিশ্বাস করবে না অথবা এ ব্যাপারে আপনাকে মিথ্যারোপ করবে, অবশ্যই সে ইয়াহূদী বা খ্রিষ্টান অথবা মজূসী হয়ে মারা যাবে।” না‘ঊযুবিল্লাহ! (আত ত্ববাক্বাতুল কুবরা লিশ শা’রানী ২/৬৫ ইত্যাদি)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে ব্যক্তি স্বপ্নে দেখলো, অবশ্যই সে সঠিকই দেখলো। কেননা উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছূরত মুবারক শয়তান ধারণ করতে পারে না। আর স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই ঘোষণা মুবারক দিয়েছেন, উনাকে স্বপ্ন মুবারক-এ দেখা আর জাগ্রত অবস্থায় দেখা একই কথা। যে ব্যক্তি উনাকে স্বপ্নে দেখলো, সে ব্যক্তি অবশ্যই উনাকেই দেখলো এবং তা অবশ্যই সত্য। এটা বিশ্বাস করা ফরয আর অবিশ্বাস করা কুফরী। মূলত, যে ব্যক্তি সত্য স্বপ্নকে বিশ্বাস করে না, নিশ্চয়ই সে মহান আল্লাহ পাক উনাকে এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অর্থাৎ উনাদেরকেও বিশ্বাস করে না অর্থাৎ সে অমুসলিম বা কাফির। সে ইহুদী বা খ্রিষ্টান অথবা মজূসী হয়ে মারা যাবে। না‘ঊযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে সত্য স্বপ্ন বিশ্বাস করার এবং অবিশ্বাসীদেরকে শক্ত জবাব দেয়ার তাওফীক্ব দান করুন। আমীন!
বি: দ্র:- এ বিষয়ে আরো অসংখ্য দলীল-প্রমাণ মওজুদ রয়েছেন। যা ধারাবাহিকভাবে রেসালা শরীফ আকারে প্রকাশিত হবেন। ইনশাআল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৪)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৯০)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২য় পর্ব)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।