সংবিধান ‘কাটাছেঁড়া’ তো করেছে বিএনপি -ওবায়দুল
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নয়, বিএনপিই সংবিধান ‘কাটাছেঁড়া করে ক্ষতবিক্ষত করেছে’ বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মুক্তিযুদ্ধের পরপর রচিত বাহাত্তরের সংবিধান ‘কাটাছেঁড়া করা’ নিয়ে আক্ষেপ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে দোষারোপ করার এক সপ্তাহ পর এই পাল্টা অভিযোগ আনলেন তিনি।
ওবায়দুল কাদের জানিয়ে দিলেন, এই সংবিধান ‘এই মুহূর্তে আর পরিবর্তন করা সম্ভব নয়’। কাজেই শাসনতন্ত্রে যেভাবে বলা আছে, ঠিক সেভাবেই ভোট হবে।
গতকাল জুমুয়াবার ধানম-িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপির দাবি নাকচ করে তিনি বলেন, সংবিধানের আলোকেই আগামী নির্বাচন হবে। যা আছে আমরা তা নিয়ে নির্বাচন করতে চাই। সংবিধানের কোনো সংশোধন কোনো পরিবর্তন কিছুতেই সম্ভব নয়।
বিএনপি সরকার অতীতে সংবিধানকে “কাটাছেঁড়া করেছে, কলমের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে” এমন মন্তব্যও করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “তারাই (বিএনপি) সংবিধানের ওপর আঘাত এনেছে, সংবিধানকে কলঙ্কিত করেছে। আমরা বাংলাদেশের পবিত্র সংবিধানকে অক্ষত রেখে সংবিধানের আলোকে আগামী নির্বাচন করতে চাই।”
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।