সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কি না, প্রশ্ন তুলেছে এনসিপি
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দেশের সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কি না, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনাকালে সেই প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি সংস্কার কমিশনের সুপারিশ করা ‘বহুত্ববাদ’ নিয়ে আরও ব্যাখ্যা চেয়েছে। এ ছাড়া ১৯৭২-এর সংবিধানের মূলনীতি ও পরবর্তী সংশোধনীর মাধ্যমে যে ‘দলীয় মূলনীতি’ অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলো বাতিলের দাবি জানিয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দিনব্যাপী আলোচনা শেষে গত শনিবার বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।
বিকেলে নাহিদ সাংবাদিকদের বলেন, ‘সংবিধানের মূলনীতির বিষয়ে কমিশনের প্রস্তাব ছিল, মূলনীতিগুলো বাতিল করা। তারা পাঁচ মূলনীতির প্রস্তাব দিয়েছেন। আমরা চার মূলনীতি বাতিলের প্রস্তাবকে সমর্থন করেছি এবং বহুত্ববাদের বিষয়টির আরও ব্যাখ্যা বা সংজ্ঞায়ন চেয়েছি। তারা এ নিয়ে আরও আলোচনা ও ব্যাখ্যার কথা আমাদের জানিয়েছেন।’ তিনি বলেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে দলীয় আদর্শকে সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছে। সে জন্য মূলনীতি কাঠামোর বাইরে সংবিধানকে ভাবা যায় কি না, কমিশনের কাছে সেই প্রশ্ন করা হয়েছে। কারণ, সংবিধানে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে। মৌলিক অধিকারগুলোর কথা বলা থাকে। সে ক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কি না, সেই প্রশ্নও রেখেছেন এনসিপির নেতারা। তারা বাহাত্তরের মূলনীতি ও পরবর্তী সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেগুলো বাতিলের দাবি জানান।
নাহিদ বলেন, তাদের প্রস্তাবের মধ্যে ক্ষমতার ভারসাম্য, রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে সাংবিধানিক নিয়োগ বাস্তবায়ন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরপ্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি, নারীর ক্ষমতায়ন ও বিচার বিভাগের স্বাধীনতার বিষয়গুলো স্থান পেয়েছে। তিনি বলেন, ‘এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। একই নিয়ম রাষ্ট্রপতির ক্ষেত্রেও। আমরা প্রধানমন্ত্রীশাসিত সরকার নয়, মন্ত্রিপরিষদশাসিত সরকারের প্রস্তাব দিয়েছি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসির ফরমেশন নিয়ে আলোচনা করেছি। সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)