সংকটে পাকিস্তান: অধিকাংশ পাম্প থেকে উধাও পেট্রোল
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ তাসি, ১৩৯০ শামসী সন , ১১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
রিজার্ভ সংকট ও বিদেশি ঋণের চাপে জর্জরিত পাকিস্তানের অধিকাংশ পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে না, দুর্লভ হয়ে উঠেছে তরল গ্যাস বা গ্যাসোলিনও। দেশটির বিভিন্ন শহরের পেট্রোল পাম্পের সামনে শুরু হয়েছে গাড়ি ও মোটর সাইকেলের দীর্ঘ সারি।
পাকিস্তান পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তথ্য সচিব খাজা আতিফ দেশটির জাতীয় দৈনিক ডনকে বলেন, পাকিস্তানের সব শহরের অধিকাংশ পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে না। তরল গ্যাস বা গ্যাসোলিনের স্টেশনগুলোও বেশিরভাগ ই বন্ধ আছে। ফলে সিএনজিচালিত মোটরযানগুলোও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না।
অল্প কয়েকটি সিএনজি স্টেশনে গ্যাসের সরবরাহ আছে, তবে সেসব স্টেশন খুবই সীমিত পরিমাণে বিক্রি করছে গ্যাসোলিন।
প্রসঙ্গত, পাকিস্তানের জ্বালানিমন্ত্রী মুসাদিক মালিক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন- দেশটিতে আর মাত্র ২০ দিন চলার মতো জ্বালানি তেলের মজুত আছে। এই পরিস্থিতিতে যারা জ্বালানির মজুত নিয়ে ভুয়া তথ্য প্রচার করবে কিংবা যেসব ডিলার-কোম্পানি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করবে- তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
তার একদিনের মধ্যেই পাকিস্তানের খোলা বাজার থেকে ‘হাওয়া’ হয়ে গেল পেট্রোল।
এদিকে, সাম্প্রতিক এই জ্বালানি সংকটের জন্য জ্বালানি সরবরাহকারী ব্যবসায়ীদের দায়ী করেছেন ডিলাররা। পাকিস্তান পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ব্যবসায়ীরা দেশের পাম্প ও গ্যাস স্টেশনগুলোতে প্রয়োজনীয় সরবরাহ পাঠাতে ব্যর্থ হওয়ার কারণেই এ পরিস্থিতি দেখা দিয়েছে।
অন্যদিকে দেশটির জ্বালানি সরবরাহকারী ব্যবসায়ীদের সংগঠন অয়েল মার্কেটিং কোম্পানিজ (ওএমসিএস) এই অভিযোগ খারিজ করে দিয়ে বলেছে, ‘আমরা ঠিকমতোই সরবরাহ পাঠিয়েছি। মূল কারসাজি করছে খুচরা ব্যবসায়ীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান ও পাকিস্তান ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে পুষ্টিকর খাবারের প্যাকেটে মিললো মৃত সাপের বাচ্চা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধবিরতি ভাঙতে চাইছে সন্ত্রাসী ইসরায়েল, অভিযোগ হামাসের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বৈজ্ঞানিক সম্পর্ক ছিন্ন করার জন্য বেলজিয়ামের শিক্ষাবিদদের আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘হরমুজ প্রণালিই এখন ইরানের পারমাণবিক বোমা’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভূমিকম্পে কাঁপলো ভারতের হিমাচল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ব্যারেল বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার পরের দৃশ্য ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)