ঘটনা থেকে শিক্ষা:
শেষ মুহূর্তেও কত বড় ত্যাগ!!
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৪ জুলাই, ২০২৫ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইয়ারমুক জিহাদের প্রান্তর। বিজয়ীর বেশে মুসলমানগণ। কাফেরদের কচুকাটা করে বিজয়ের উচ্ছ্বাস মুসলমানদের মাঝে। কিন্তু এরই মাঝে জিহাদের প্রান্তরে মারাত্মকভাবে আহত মুসলমানগণ পানির জন্য পিপাসার্ত। মুজাহিদগণ আহত মুসলিমদের মাঝে পানি বিতরণ করছেন। আহতদের অনেকেই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম।
বিশিষ্ট ছাহাবী হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু আনহু তিনি পানি নিয়ে এগুচ্ছিলেন আহতদের উদ্দেশ্যে। কিছুদূর এগিয়ে দেখতে পেলেন আহত হযরত হারিছ ইবনে হিশাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে। যখন উনাকে পানি দেওয়া হলো, হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তখন উনার দিকে তাকালেন। হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার চাহনী দেখে হযরত হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পানি পান না করে বললেন, হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পানি দিতে।
পানির পাত্রটি যখন হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছে নিয়ে যাওয়া হলো তখন হযরত আইয়্যাশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার দিকে তাকালেন। তা দেখে হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, হযরত আইয়্যাশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দিন।
হযরত আইয়্যাশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছে পানির পাত্রটি যখন নিয়ে যাওয়া হলো, দেখা গেল, তিনি শাহাদাতী শান মুবারক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ!
তারপর পানি নিয়ে একে একে উনার অপর দুই জনের কাছে নেয়া হলো, ততক্ষণে উনারাও সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে, ইন্তেকালের সময় মানুষের এতবেশি পানি পিপাসা পায় যে, মনে হয় তাকে সাগর পানি দিলে সেটাও সে পান করে ফেলবে।
পাঠক! চিন্তা করুন, সেই কঠিন মুহূর্তে, কঠিন পিপাসার সময়ও হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ত্যাগের কি দৃষ্টান্ত স্থাপন করেছেন। উনারা জান, মাল সবতো ত্যাগ করেছেনই, জীবনের শেষ মুহূর্তের পানিটুকুও অপর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের জন্য ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
-আবুল কালাম আর রাযী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১২তম পর্ব)
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৭)
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম ব্যতিত অন্য কোন তন্ত্র-মন্ত্র নিয়মনীতি শরীয়তসম্মত নয়
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদী ও মূর্তিপূজারী মুশরিকরা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












