দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন:
শেষ এক ঘণ্টায় ব্যাপক ভোট
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সামিন, ১৩৯১ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ একঘণ্টায় ব্যাপক ভোট পড়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, বেলা তিনটা পর্যন্ত ভোট পড়েছিল ২৭.১৫ শতাংশ। পুরো নির্বাচন শেষে ইসি এখন বলছে, মোট ভোট পড়েছে ৪ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৪৬৭টি অর্থাৎ ৪১.৯৯ শতাংশ। এর মধ্যে শুধু শেষ এক ঘণ্টায় ১৪.৮৪ শতাংশ ভোট হয়েছে। অর্থাৎ ১ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৮৮ জন ভোটার ভোট শেষ হওয়ার পূর্বের এক ঘণ্টায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শেষ এক ঘণ্টার ভোট পড়ার হার নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন সংশ্লিষ্ট ও প্রার্থীরা।
শেষ একঘণ্টার ভোট নিয়ে আলোচনা সর্বত্রই। ভোটের দিন রবিবার দুপুর সাড়ে ১২টায় ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সচিব জাহাংগীর আলম বলেছিলেন, সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ প্রথম চার ঘণ্টা ভোট পড়ে ২ কোটি ২০ লাখ ১৩ হাজার ৯টি ভোট। এরপর বেলা সাড়ে ৩টায় আবার প্রেস ব্রিফিংয়ে আসেন ইসি সচিব। তখন তিনি সাংবাদিকদের বলেন, বিকাল ৩টা পর্যন্ত ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে। হিসাব অনুযায়ী তখন ভোট পড়ে ৩ কোটি ২৩ লাখ ৫ হাজার ৫৭৮টি ভোট। তখন বিভাগ ওয়ারী কোন বিভাগে কত ভোট পড়েছে তার হিসাবও দেন ইসি সচিব। ভোটগ্রহণ শেষে প্রেস ব্রিফিংয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সন্ধ্যায় সাড়ে ৫টায় প্রেস ব্রিফিংয়ের শুরুতে সিইসি ভোটের হার ২৮ শতাংশের মতো পড়েছে বলে উল্লেখ করেন। পরে সিইসি’র পাশে থাকা সচিবসহ অন্যান্য কর্মকর্তারা সিইসিকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান। তবে পরে তা সংশোধন করে সিইসি বলেন, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে। তবে আরও হয়তো বাড়তে পারে। আবার নাও পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)