শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক -আইনমন্ত্রী
, ২৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে তিনি শুনেছেন। তিনি চান, শেখ হাসিনা দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন।
গকাল জুমুয়াবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যের মুখোমুখি হতে চাইলে তাকে দেশে ফিরতে হবে।
তিনি বলেন, আমি চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ। আইন তার নিজস্ব গতিতেই চলবে।
শেখ হাসিনার ভিডিও কনফারেন্স প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি ভিডিও কনফারেন্সে আসেননি, একটি অডিও রেকর্ড করা বক্তব্য পাঠিয়েছেন। সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।
আইনমন্ত্রী বলেন, উনি ফিরে আসুক বা কনফারেন্সেই আসুক, উনি আমার কাছে ফেরারি আসামি। উনি একজন মৃত্যুদ-প্রাপ্ত আসামি। তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনসহ বিভিন্ন ঘটনায় হত্যাকান্ডের মামলায় শেখ হাসিনা আসামি।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যারা কথা বলছেন, তাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, এত অভিযোগের পর তিনি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন কি না, সেটি ভেবে দেখা উচিত। তার ভাষ্য, শেখ হাসিনা একবারও মনে করেছেন কি না যে তার সরকারের কোনো অপরাধ হয়েছে, সেটিও প্রশ্ন।
বিচার বিভাগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি এমন একটি বিচার বিভাগ চান, যেখানে একজন দরিদ্র ও অসহায় মানুষ সৃষ্টিকর্তার পর সবচেয়ে বেশি আস্থা রাখতে পারবেন।
তিনি বলেন, বিচার বিভাগে এখনো দুর্নীতি, দালালচক্র ও কাঠামোগত দুর্বলতার মতো সমস্যা রয়েছে। তবে তার কাছে সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।
আইনমন্ত্রী বলেন, বিচারকের দায়িত্ব শুধু একটি চাকরি করা নয়; ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েই তাদের এই পেশায় আসতে হবে। বিচারকেরা সেই দায়িত্ববোধ নিয়ে কাজ করলে দেশে স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ ও ন্যায়বিচারভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)