শেখ মুজিবের ছবিসংবলিত নোট নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক -বাজারে নগদ টাকার সংকট
রমজান মাস ও ঈদকে ঘিরে বাজারে নগদ টাকার চাহিদা বাড়ে। নতুন নোট ছেড়ে সে চাহিদা মেটায় বাংলাদেশ ব্যাংক। এবার শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংক পড়েছে বিড়ম্বনার মুখে।
রমজান ও ঈদকে ঘিরে বাজারে নগদ টাকার চাহিদা বাড়ে। নতুন নোট ছেড়ে সে চাহিদা মেটায় বাংলাদেশ ব্যাংক। এবার শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংক পড়েছে বিড়ম্বনার মুখে। প্রথমে বলা হয়, ঈদ উপলক্ষে পুরনো ডিজাইনের নতুন নোটই বাজারে ছাড়া হবে। যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসে জানানো হয়, ব্যাংকের শাখায় থাকা নতুন নোটও বাজারে ছাড়া যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের এ দ্বিধাদ্বন্দ্বের জেরে তৈরি হয়েছে নগদ টাকার সংকট। দেশের অনেক জেলায় ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী নগদ টাকা পাচ্ছে না বলে জানা গেছে।
রাজধানীর মতিঝিলের প্রধান কার্যালয়সহ সারা দেশে কেন্দ্রীয় ব্যাংকের ১০টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। নগদ টাকার প্রয়োজন হলে বাণিজ্যিক ব্যাংকগুলো এসব আঞ্চলিক কার্যালয় থেকে তা সংগ্রহ করে। কেন্দ্রীয় ব্যাংকের যেখানে উপস্থিতি নেই, সে জেলায় প্রাথমিকভাবে নগদ টাকার জোগান দেয় সোনালী ব্যাংক। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল সপ্তাহের প্রথম দিনে দেশের অনেক ব্যাংকই চাহিদামতো বাংলাদেশ ব্যাংক থেকে নগদ টাকা সংগ্রহ করতে পারেনি। মেলেনি সোনালী ব্যাংক থেকেও। তাই জরুরি প্রয়োজন মেটাতে এক ব্যাংকের শাখা অন্য ব্যাংকের শাখা থেকে নগদ টাকা সংগ্রহ করে গ্রাহকদের প্রয়োজন মিটিয়েছে।
ভুক্তভোগী একাধিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলেছেন, রোজার অর্ধেক এখনো বাকি। আগামী মাসের শুরুতে ঈদুল ফিতর। রোজা ও ঈদকে কেন্দ্র করে বাজারে বিপুল নগদ অর্থের প্রয়োজন হয়। এখন বাজারে যাওয়া নোটের বড় অংশ ব্যাংকে ফিরবে ঈদের পর। এ অবস্থায় নোটের সংকট তৈরি হলে গ্রাহকদের মধ্যে ব্যাংক খাত নিয়ে নতুন আতঙ্ক তৈরি হতে পারে। তাই জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নোট সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তারা।
কেন্দ্রীয় ব্যাংক ও সোনালী ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা যদিও বলেছেন, বাজারে নগদ অর্থের কোনো সংকট নেই। নতুন নোট ছাড়াও বাংলাদেশ ব্যাংকের হাতে পর্যাপ্ত পুরনো নোট রয়েছে। পুরনো নোটগুলোই চাহিদা অনুযায়ী বাজারে ছাড়া হচ্ছে। কোনো জেলায় যদি সংকট তৈরিও হয়, সেটি ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক কেএম ইব্রাহিম বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী এ ঈদে আমরা বাজারে নতুন নোট ছাড়ছি না। নতুন ডিজাইনের নোট আগামী এপ্রিল-মে মাসে ছাড়া হবে। আর বাজারে নগদ অর্থের সরবরাহ নিশ্চিতের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় তদারকি করছে। এখন পর্যন্ত আমরা নোট সংকটের বিষয়ে কিছু শুনিনি। কোথাও যদি সংকট তৈরিও হয়, সঙ্গে সঙ্গে সরবরাহ করার মতো নোট আমাদের হাতে মজুদ আছে। আশা করছি, ঈদকে কেন্দ্র করে কোনো সংকট হবে না।’
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যাংকগুলোর শাখার চাহিদার ভিত্তিতে প্রধান কার্যালয়ের কাছে ৩ হাজার কোটি টাকার নোট চাওয়া হয়েছিল। কিন্তু দেয়া হয়েছে কেবল ৯০০ কোটি টাকা। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরবরাহ কমানো হয়েছে। সোনালী ব্যাংকসহ জেলাভিত্তিক নগদ উদ্বৃত্ত থাকা অন্য ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।