শীতে কাবু উত্তরাঞ্চল, হাসপাতালে কয়েকগুণ বেশি রোগী
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে হাড় কাঁপানো শীত ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। দিনের বেলাতেও দেখা মেলে না সূর্যের মুখ। কুয়াশার কারণে যানবাহনগুলোতেও দিনের বেলা জ্বলছে হেডলাইট। রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
এমন পরিস্থিতিতে বাড়ছে শীতবাহিত রোগীর সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু, মেডিসিন ও বার্ন ইউনিটে বেডের তুলনায় দুই-তিনগুণ বেশি রোগী হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। রংপুর আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে রংপুর অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু, মেডিসিন ও বার্ন বিভাগে গিয়ে দেখা যায়, ওয়ার্ডগুলোর ধারণ ক্ষমতার চেয়ে দুই থেকে তিনগুণ বেশি রোগী ভর্তি রয়েছে। গড়ে একজন রোগীর সঙ্গে রয়েছে চার-পাঁচজন মানুষ। ফলে নষ্ট হচ্ছে চিকিৎসার পরিবেশ। আনসারসহ সিকিউরিটি গার্ডরা উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নীরব। শীতজনিত রোগ- নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, ডায়রিয়ায় আক্রান্ত রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা শিশুদের চিকিৎসা সেবা দিচ্ছে চিকিৎসকরা। এ ছাড়াও মেডিসিন বিভাগে বয়োবৃদ্ধরাও শীতজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এবার শীতে এখন পর্যন্ত আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগী মাত্র একজন ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত তিনদিনে মোট ১ হাজার ৪২১ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়াও এই তিনদিনে ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। প্রচ- শীতের কারণে যত দিন যাবে রোগীর সংখ্যা বাড়তেই থাকবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম তানভীর চৌধুরী বলেন, শীতের প্রকোপে গত দু’দিন ধরে রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালের শয্যা সংখ্যার তুলনায় রোগী সব সময়ই বেশি থাকে। আমরা সীমিত জনবল দিয়ে যথাসাধ্য চেষ্টা করে চলেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)