শিশু লালন-পালন/পরিচর্যা (০৭) শিশু পরিচর্যা (জন্মের দ্বিতীয় মাস)
নবজাতকের জন্মের পর থেকে প্রথম কয়েক মাস সময়টি বাবা মায়েদের জন্য একটু কঠিন, তবে যেহেতু এক মাস অতিক্রম হয়েছে, আপনি অনেকটাই নবজাতকের দেখা শুনায় একটু একটু করে পারদর্শী হয়ে উঠছেন। রাত জাগা আর গর্ভকালীন শারীরিক ধকলের কারণে আপনার শরীর ও মন কিছুটা বিক্ষিপ্ত থাকলেও এই সময়ের সবচেয়ে আনন্দময় যে ব্যাপারটি হয়ে থাকে, তা হলো- আপনার সদ্য এক মাস পেরুনো সন্তানটি হাসতে শেখা শুরু করবে।
হ্যাঁ, জন্মের পর থেকে নবজাতক মাঝে মাঝেই একটু হেসে ওঠে, কিংবা ঘুমের মধ্যেও হাসে। কিন্তু জন্মের দ্বিতীয় মাস থেকে সে তার প্রথম সামাজিকতার হাসিটি দেয়া শুরু করে। আর আপনার চোখে চোখ রেখে আপনার সোনামণির দেয়া এই প্রথম হাসিটি হবে, আপনার এতদিনের কষ্টের ঋণ পরিশোধের প্রথম ধাপ। এই হাসির কাছেই আস্তে আস্তে পরবর্তী মাসগুলোতে মøান হতে থাকবে আপনার রাত জাগার সমস্ত কষ্ট।
একটু পর পর খাওয়ানো আর ন্যাপি পরিষ্কার করা, আদর করা, দোলা দিয়ে ঘুম পাড়ানো, মাসাজ করে দেয়া, গোসল করানো আর নবজাতকের সার্বক্ষণিক তত্ত্বাবধানই এখন বাবা-মায়ের প্রধান কাজ। বিষয়টি মায়েদের জন্য একটু ক্লান্তিকর হয়ে যায় অনেক সময়, তাই যথাসম্ভব পরিবারের অন্যদের সাহায্য নিতে কেউ কার্পণ্য করবেন না। এসময় মায়ের নিজের শারীরিক এবং মানসিকভাবে উজ্জিবত এবং সুস্থ থাকার চেষ্টা করা প্রয়োজন।
দ্বিতীয় মাস বয়সে শিশুর পরিবর্তন:
দু মাস বয়সী বাচ্চার কর্মকা-ে খুব বেশী পরিবর্তন লক্ষ্য করা যায় না, এ মাসে আস্তে আস্তে সে রং চিনতে শেখে, রঙের পার্থক্য শিখতে থাকে, এসময় তার মানসিক বিকাশের জন্য, তাকে রঙিন ও এ বয়সের জন্য নিরাপদ খুশি করার বস্তু দিন। যেমন কাপড়ের বই, সেইফ প্লাস্টিক দ্রব্য কিংবা নরম কিছু। রঙিন কিছুর দিকে সে বিস্ফোরিত দৃষ্টিতে তাকাতে পারে, কোন শব্দ শুনলে সচকিত হয়ে তাকানো শুরু করবে- বিপুল এই পৃথিবীকে জানার এইতো শুরু।
এসময় সাধারণত বাচ্চারা সজোরে মুঠো বন্ধ করতে পারে, হাতের কাছে কিছু পেলে সজোরে চেপে ধরে, তা হতে পারে আপনার চুলের গোছাও। তবে মুঠো কিভাবে ছাড়াতে হয় তা শিখতে আরো বেশ কিছুদিন সময় লাগবে আপনার সন্তানের, সে পর্যন্ত নিজের চুল সামলে রাখুন।
নবজাতক অবস্থায় সে যেভাবে হাত পা নাড়ত, সেগুলো আস্তে আস্তে আরেকটু পরিণত হতে থাকবে। নিজের হাত বা পায়ের দিকে নিজেই অবাক বিস্ময়ে তাকিয়ে ভাববে, এগুলো আবার কি নড়ছে?
সকল বাচ্চা এক একজন আলাদা ব্যক্তি, এক একটি বাচ্চার জিনেটিক গঠন এক এক রকম, সুতরাং বাচ্চার ডেভেলপমেন্টের কোন বিষয় সাধারণ মাইলস্টোনের সাথে না মিললেও দুশ্চিন্তার কিছু নেই। ভালো করে বাচ্চার নড়াচড়া, কান্নার কারণ, ঘুম ও খাদ্যাভ্যাস লক্ষ্য করুন। কোন বিষয়ে সমস্যা আছে মনে হলে শিশুরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
কোন অসুস্থতা ছাড়াও বয়স অনুযায়ী বাচ্চার ওজন, হাইট ঠিক আছে কিনা এবং সেইসাথে বাচ্চার দৃষ্টি, হার্টবিট, লজ্জাস্থান ইত্যাদি পরীক্ষা করানোর জন্য মাঝে মাঝে বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। ডাক্তারের কাছে যাওয়ার সময় সবসময় জন্মের সময় থেকে বাচ্চার যেসব হেলথ-রিপোর্ট আছে সব ফাইলিং করবেন এবং ডাক্তারকে দেখাবেন।
শিশুর টিকা:
দ্বিতীয় মাস বয়স থেকেই সাধারণত শিশুর টিকা দেয়া শুরু হয়। সময়মত প্রয়োজনীয় সব টিকা দেবার ব্যাপারে সচেতন থাকবেন। অন্যান্য ব্যাপারে স্বাস্থ্যখাতে অনেক দুর্বলতা থাকলেও, আমাদের দেশে সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র বাচ্চাদের টিকাদানের জন্য যথেষ্ট ভালো ও নির্ভরযোগ্য ব্যবস্থা রয়েছে।
কিছু টিকা দেবার পর বাচ্চার জ্বর আসতে পারে, এটি স্বাভাবিক, এজন্য ডাক্তারের পরামর্শ ও পরিমাপ মতো হয়তো বাচ্চাদের প্যারাসিটামল খাওয়াতে হতে পারে। কারো কারো ডায়রিয়াও হতে পারে। আবার কিছু কিছু বাচ্চার এই উপসর্গগুলো টিকা দেবার পর পর না হয়ে কয়েকদিন পরও হতে পারে।
ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কোন ধরনের ওষুধ খাওয়াবেন না। এসময় মায়ের দুধ ছাড়া আর কিছুরই প্রয়োজন হয় না, ক্ষেত্র বিশেষে মায়ের দুধ না পেলে, কিংবা অন্য কোন ইমারজেন্সিতে বয়স অনুযায়ী ভালো ব্র্যান্ডের ফর্মুলা দিতে পারেন।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সন্তানদের শিশুকাল থেকেই সঠিক পরিচর্যা করে গড়ে তোলার তাওফিক দান করেন। আমীন! (ইনশাআল্লাহ চলবে)
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।