স্বজন হারানোর বেদনা!
শিশু মুয়াজের চোখ খুঁজছে আন্দোলনে নিহত বাবাকে
, ০৮ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৪ আগষ্ট, ২০২৪ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পরিবারের সবার দীর্ঘশ্বাসে ভারি হয়ে আছে চারপাশ। কিন্তু এ সবের কোনো কিছুই যেন স্পর্শ করছে না মাসুম বিল্লাহ আল মুয়াজকে। দুই বছরের এই অবুঝ শিশু চারপাশে খুঁজে ফিরছে বাবার মুখ। অব্যক্ত বেদনায় ভরা চোখের ভাষায় সে যেন বলতে চাইছে- বাবা কোথায়? কখন ফিরবে বাবা?
মুয়াজের বাবা শাহাবুল ইসলাম শাওন (২৮)। গাজীপুরে কাঁচামালের ব্যবসা করতেন। সেখানেই গত ৪ আগস্ট সরকার পতনের আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। রোববার (১১ আগস্ট) আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে আসা হয়। পরের দিন সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে।
শাহাবুল ইসলাম শাওনের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় মেলাপাড়া গ্রামে। তার বাবার নাম আজাহার আলী।
শাওনের বাবা আজাহার আলী বলেন, আমার ছেলে ঋণ শোধের জন্য ঢাকায় গিয়েছিলো। ফিরলো লাশ হয়ে। তার এই ছোট ছেলে সন্তানের এখন কি হবে, তাকে কে মানুষ করবে। সরকারের কাছে অনুরোধ তার পরিবারটির পাশে যেন থাকে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সকালে গাজীপুরের চৌরাস্তায় সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় শাহাবুল ইসলাম শাওন। সেখানে গুলিবিদ্ধ হয়ে রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)