শিশু অপহরণের পর ১২ হাজার টাকায় বিক্রি, পরে উদ্ধার
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সাদিস ১৩৯১ শামসী সন , ০৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
অপহরণের পর শিশু আবু তালহাকে ১২ হাজার টাকায় বিক্রি করে দেন প্রতিবেশী মুহম্মদ পাভেল ও তার এক সহযোগী। গত শনিবার (৪ নভেম্বর) সকালে নরসিংদীর মাধবদীর একটি বাসা থেকে কৌশলে বেরিয়ে সে বাঁচার আকুতি জানায়। পরে স্থানীয় এক নারী আহত তালহাকে উদ্ধার করে তার পরিবারকে খবর দেন। অপহরণকারীরা তালহার দুই চোখে কিল-ঘুষি দিয়ে মারাত্মক জখম করেছে। উদ্ধারের পর পরিবারের সদস্যরা গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়।
এর আগে গত জুমুয়াবার (৩ নভেম্বর) দুপুরে বাড়ির পাশের একটি দোকান থেকে রুটি কিনে ফেরার পথে অপহরণের শিকার হন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের টেকপাড়ার বাসিন্দা মুহম্মদ দুলাল মিয়ার ছেলে আবু তালহা।
আহত আবু তালহার ভাষ্য, একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায় প্রতিবেশী মুহম্মদ পাভেল ও তার এক সহযোগী। একই গাড়িতে অপহরণের শিকার দুই শিশু ছিল।
তারা হলেন- আতিকুল ও সাদিকুল। পরে অপহৃত তিন শিশুকে নরসিংদীর মাধবদী থানার কান্দাইলের একটি বাসায় নিয়ে যান অপহরণকারীরা। সেখানে তালহাকে ১২ হাজার টাকায় বিক্রি করে দেন তারা। বিক্রির আগে তাদের কিল-ঘুষিতে তালহার দুই চোখ জখম হয়। এরপর চোখের পাতা তুলতে পারছিল না সে।
এদিকে গত শনিবার সকালে ওই বাসা থেকে তালহাসহ তিন শিশু কৌশলে বেরিয়ে যায়। পরে তিনজন তিনদিকে দৌঁড়ে পালায়। চোখে দেখতে না পারায় দৌঁড়ে একটি বালুর মাঠে গিয়ে পড়ে যায় তালহা। এ সময় সে বাঁচার আকুতি জানালে এক নারী উদ্ধার করে তার পরিবারকে খবর দেন।
পালানো অপর দুই শিশুর ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল তা জানা যায়নি।
অভিযুক্ত পাভেল (২৫) ঘটনার পর থেকে সে লাপাত্তা। বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশী লিটন মিয়া জানান, অপহরণের ঘটনায় পাভেলের জড়িত থাকার কথা শুনে তার পরিবারের লোকজন বাড়ি পালিয়ে গেছে।
তালহার বাবা মুহম্মদ দুলাল বলেন, আমার ছেলে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত জুমুয়াবার নিখোঁজ হওয়ার পর রাত পর্যন্ত খোঁজ করেও সন্ধান পাইনি। গত শনিবার সকালে খবর পেয়ে নরসিংদীর মাধবদী থেকে ছেলেকে আহত অবস্থায় পাই।
অপহরণকারীরা আমার ছেলের চোখ ও শরীরে মারধর করেছে। জড়িতদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করবেন বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে বিক্ষোভ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মা বাবা অসুস্থ, প্রতিবন্ধী কিশোরের শ্লীলতাহানির পর হত্যা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে খোয়ালেন প্রতিবন্ধী ভাতার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিবাদীদের মানুষ তাদের মেনে নেবে না -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনার পাসপোর্টের ‘অনুরোধ’কে গণমাধ্যম ‘আবেদন’ বানিয়েছে’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিভাইসে আটকে যাচ্ছে নতুন প্রজন্ম -ববি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ হয়েছে -কৃষিমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য -মাহ্দী আমিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে তারার মতো বকুল ফুল।
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাতের এমপি নজরুলের আসনে উপ-নির্বাচন দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












