শিবিরের উপস্থিতি নিয়ে আপত্তি, ঢাবিতে ৫ ছাত্রসংগঠনের সভা ত্যাগ
-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে মতবিনিময়
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৪ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ঢাবি সংবাদদাতা:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস আয়োজন উপলক্ষে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় জামাতের অঙ্গ সংগঠন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত থাকায় আপত্তি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। সংগঠনগুলো আপত্তি জানিয়ে সভাস্থল ত্যাগ করে।
গত রোববার বিকেল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সভায় এই ঘটনা ঘটে। পরে ৬টা নাগাদ এই সভা শেষ করে দেওয়া হয়। সভায় ১৭-১৮টি ছাত্রসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ছাত্রশিবির মুক্তিযুদ্ধের বিষয়ে এখনো অবস্থান পরিষ্কার করেনি। সম্প্রতি তাদের একটি ম্যাগাজিনে মুক্তিযুদ্ধবিরোধী লেখা ছাপানো হয়। এ ছাড়া নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিরোধিতার অপরাধও শিবিরের কাঁধে আছে। তারা এ বিষয়গুলোতে তাদের অবস্থান স্পষ্ট করার আগে একসঙ্গে বসা সম্ভব হবে না।
তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি- পরিবেশ পরিষদের বিষয়ে সিদ্ধান্ত নিতে। পরিবেশ পরিষদ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করে গণতন্ত্রকামী দলগুলোকে অন্তর্ভুক্ত করতে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারলে সেগুলো অমীমাংসিত থেকে যাবে।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান বলেন, ‘প্রশাসন আমাদেরকে আলোচনার জন্য আহ্বান করার সময় শিবিরের উপস্থিতি নিয়ে কিছুই বলেনি। কিন্তু সভায় গিয়ে দেখি শিবিরের নেতারাও এসেছে। তখন আমরা এবং আরও ৪টি ছাত্রসংগঠন প্রশাসনকে এ বিষয়ে প্রশ্ন করলে, তারা কোনো সদুত্তর দিতে পারে না। ফলে আমরা সভা ত্যাগ করি।
তিনি বলেন, ‘১৯৭১ এর মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিরোধিতার মতো অপরাধ করেছে শিবির। বিভিন্ন সময়ে ছাত্রসংগঠনগুলোর রক্ত লেগেছে তাদের হাতে। ১৯৯০ এ পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রশাসন তাদেরকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে।’
ছাত্রসংগঠনগুলোর আপত্তির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘যারা বিএনপি-জামায়াতসহ অন্যান্য বিরোধী দল নির্মূলের প্রতিটি ধাপে আওয়ামী লীগের প্রধানতম সহযোদ্ধা ছিল, তারাই রাজনৈতিকভাবে মাইনাসের খেলা খেলতে চায়। এই ঘটনা নতুন না। একই আদর্শ বহন করার কারণেই বাকশাল কায়েম হয়েছিল। ২৪ এর গণ-অভ্যুত্থানের পরে এ দেশে কারও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা আর সফল হবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টির প্রবণতা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘কোনো সেটেলমেন্ট হবে না, ৩য় টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছরে পানিতে ডুবে মারা গেছে ৫২৬ শিশু
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেয়া হবে না -প্রতিরক্ষা উপদেষ্টা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রামে নালায় মিললো বিপুল সংখ্যক ‘বুলেট’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মাজার খানকাহর ওপর বর্বর হামলা বরদাশত করা হবে না’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসিয়ানকে আরও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাংবাদিকের কাজ তথ্য দেয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয় -তথ্যমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয় -রিজভী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন -আইনমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












