শিক্ষায় অনেক দেশ হিমশিম খাচ্ছে, বাংলাদেশ দক্ষতার পরিচয় দিয়েছে -প্রধানমন্ত্রী
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ তাসি, ১৩৯০ শামসী সন, ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৬ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাক্ষেত্রে যেখানে অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ বিরাট দক্ষতার পরিচয় দিয়েছে। আমাদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির বিকাশ ঘটেছে বলে এটা সম্ভব হয়েছে। কোভিড পরিস্থিতিতেও ছেলেমেয়েরা পড়াশোনা করেছে। এটা সম্ভব হয়েছে বাংলাদেশ উন্নত হওয়ার কারণে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা শিক্ষাকে বহুমুখীকরণ করেছি। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যেন শিক্ষা গ্রহণ করা যায়, সে ব্যাপারে সারা দেশে কাজ করেছি। সেটা একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, আবার উচ্চশিক্ষা গ্রহণেরও সুযোগ সৃষ্টি হবে। আমরা ডিজিটাল বাংলাদেশে গড়ে তুলেছি। তাই শিক্ষাকে যুগোপযোগী করা ও যুগের সঙ্গে তাল মিলিয়ে সেসব বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়া দরকার, সেগুলোও আমরা করেছি।
দেশের প্রতিটি উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ করেছি। এ ছাড়া যেসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। ঘরের খেয়ে যেন ছেলে-মেয়েরা উচ্চশিক্ষা নিতে পারে, সেই সুযোগ আমরা করে দিয়েছি। আমরা স্কলার শিপ দিচ্ছি একবারে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত। এমনকি বিদেশি পাঠিয়েও ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আমাদের হাতে গড়া। দেশে একটামাত্র কৃষি বিশ্ববিদ্যালয় ছিল। এরপর আমরা কয়েকটি প্রতিষ্ঠা করি। ১৯৯৬ সালে সরকারে আসার পর দেখেছি বিজ্ঞান শিক্ষার প্রতি আমাদের ছেল-মেয়েদের অনাগ্রহ ছিল। এরপর ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে আইন পাস করি এবং প্রতিষ্ঠা শুরু করি। এরপর বহুমুখী বিশ্ববিদ্যালয়ও করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)