শিক্ষকের থাপ্পড়ে স্কুল ছাত্র নিহতের ঘটনায় ৫ শিক্ষকের বিরুদ্ধে মামলা, আটক ৪
কালিগঞ্জ নলতা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ছাত্র নিহতের ঘটনায় পাঁচ শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ করার সময় চারজন শিক্ষককে আটক করে পুলিশ। আটককৃত শিক্ষকদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়াধীন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল সাড়ে ১০ টার দিকে নিহত স্কুল ছাত্রের বাবা দিনু চন্দ্র বাদী হয়ে পাঁচ শিক্ষকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় দায়ের করে।
আটককৃত চারজন শিক্ষক হলো, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম পাড়, সহকারি প্রধান শিক্ষক আঃ মুহিদ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক অবকাশ খাঁ, অপর শিক্ষক হলো শীতার্থ। পলাতক রয়েছে মনিরুল ইসলাম।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বলেন, আটককৃত শিক্ষকদের মধ্যে একজন স্বীকারোক্তি দিয়েছে নিহত ওই শিক্ষার্থীকে তিনি কয়েকটা চড় থাপ্পড় মেরেছিলেন তবে কোন প্রকার লাঠিচার্জ করা হয়নি বলে জানিয়েছেন। নিহতের বাবা বাদি হয়ে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে পাঁচ জন শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। একজন শিক্ষক পলাতক রয়েছেন এজন্য তাকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত চার শিক্ষককে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।
এরআগে রোববার রাতে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও অফিস কক্ষের জিনিসপত্র ভাঙচুর করেছে। ঘটনাস্তলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। নিহত স্কুল ছাত্রের মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় প্রধান শিক্ষক সহ চারজন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রোববার দুপুরে কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকেরর চড় থাপ্পড়ে প্রতাপ চন্দ্র দাশ নামে নবম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন
সব ›
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।