শাহরুল্লাহিল হারাম, সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার ফাযায়িল-ফযীলত মুবারক এবং আমলসমূহ (১০)
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯০ শামসী সন, ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৩ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
إن في الجنة نهرًا يقال له رجب ماؤه أشد بياضًا من اللَّبن وأحلى من العسل مَن صام يومًا من رجب سقاه الله من ذلك النهر
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- নিশ্চয়ই জান্নাতে একটি পবিত্র নহর বা নদী আছে। যাকে ‘রজব’ বলা হয়। ঐ নদীর পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। যে ব্যক্তি সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাসে একদিন রোযা রাখবে, তাকে ঐ নহর থেকে পানি পান করানো হবে।” সুবহানাল্লাহ! (দুররাতুন নাছিহীন-৪১পৃ:)
عن ام المؤمنين الثالثة سيدتنا حضرت الصديقة عليها السلام انها قالت قال النبي صلى الله عليه وسلم كل الناس جياع يوم القيامة الا الانبياء و اهلهم وصائم رجب و شعبان و رمضان فانهم شباع لاجوع لهم ولا عطش
অর্থ: “মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- ক্বিয়ামতের দিন সকল মানুষ ক্ষুধার্ত হবে। কিন্তু হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা ও উনাদের সম্মানিত আহলু বাইত শরীফ উনারা এবং যারা পবিত্র ‘রজবুল আছম’ শরীফ, পবিত্র শা’বান শরীফ ও পবিত্র রমাদ্বান শরীফ মাসে রোযা রাখবেন উনারা ব্যতীত অর্থাৎ উনারা ক্ষুধার্ত ও পিপাসার্ত হবেন না। সুবহানাল্লাহ! নিঃসন্দেহে উনারা পরিতৃপ্ত হবেন। উনারা না ক্ষুধার্ত হবেন আর না পিপাসার্ত হবেন।” সুবহানাল্লাহ! (যুবদাতুল ওয়ায়েজীন, রওনাকুল মাজালিস)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছেন-
عن حضرت سلمان الفارسى رضى الله تعالى عنه عن النبى صلى الله عليه وسلم من صام يوما من رجب فكانما صام الف سنة وكانما اعتق الف رقبة وكتب الله له بكل يوم يصومه الف حجة والف عمرة وبنى الله له فى الجنة الف قصر
অর্থ: “হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন- যে ব্যক্তি পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাসে একদিন রোযা রাখলো সে যেন এক হাজার বছর রোযা রাখলো, এক হাজার গোলাম আযাদ করলো। সুবহানাল্লাহ! তার প্রতিটি রোযার বিনিময়ে মহান আল্লাহ পাক তার আমলনামায় এক হাজার হজ্জ ও এক হাজার উমরাহর ছওয়াব লিখে দিবেন এবং মহান আল্লাহ পাক তিনি তার জন্য জান্নাতে এক হাজার বালাখানা তৈরী করবেন।” সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস) (চলবে)
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্দে নহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৩)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হক্কানী-রব্বানী আলিম তথা ওলীআল্লাহ উনাদের সাথে তায়াল্লুক বা সম্পর্ক রাখা পরকালে নাযাত লাভের অন্যতম উছীলা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক উনার যিকির-ফিকিরে থাকা লাখ-লাখ তখতে সুলায়মানী থেকে উত্তম
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৩)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৫ম পর্ব)
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












