শাহরুল্লাহিল হারাম, সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার ফাযায়িল-ফযীলত মুবারক এবং আমলসমূহ... (৯)
, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাসে দান করার বেমেছাল ফযীলত মুবারক:
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عَنْ حَضْرَتْ سَلْمَانَ الْفَارِسِيِّ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ عَنِ النَّبِى ِّصَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَدَّقَ فِيْهِ بِصَدَقَةٍ فَكَاَنَّما تَصَدَّقَ بِاَلْفِ دِيْنَارٍ وَ كَتَبَ اللهُ لَهُ بِكُلِّ شَعْرَةٍ عَلَى جَسَدِهِ اَلْفَ حَسَنَةٍ وَ رَفَعَ لَهُ اَلْفَ دَرَجَةٍ وَ مَحَا عَنْهُ اَلْفَ سَيِّئَةٍ وَ كَتَبَ اللهُ لَهُ بِكُلِّ صَدَقَةٍ يَتَصَدَّقُ بِهَا اَلْفَ حَجَّةٍ وَ اَلْفَ عُمْرَةٍ وَ بَنَى اللهُ لَهُ فِى الْجَنَّةِ اَلْفَ قَصْرٍ
অর্থ: “হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- যে ব্যক্তি সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাসে এক টাকা দান করলো, সে যেন এক হাজার টাকা দান করলো। মহান আল্লাহ পাক তাকে তার শরীরের প্রতিটি পশমের বিনিময়ে এক হাজার ছওয়াব দান করবেন। তার এক হাজারগুণ মর্যাদা বাড়িয়ে দেয়া হবে। তার এক হাজার গুনাহ মাফ করে দেয়া হবে। তার প্রতিটি দানের বিনিময়ে মহান আল্লাহ পাক তিনি তাকে এক হাজার হজ্জ এবং এক হাজার উমরাহ করার ফযীলত মুবারক দান করবেন। তার জন্য মহান আল্লাহ পাক জান্নাতে এক হাজার বালাখানা তৈরী করবেন।” সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস-১/১৫০)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছেন-
حَضْرَتْ سَهْلُ بْنُ سَعْدٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَدَّقَ فِىْ رَجَبَ بَاعَدَهُ اللهُ مِنَ النَّارِ كَمِقْدَارِ غُرَابٍ طَارَ فَرْخًا حَتَّى مَاتَ هَرْمًا
অর্থ: “হযরত সাহল ইবনে সা’দ রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন- যে ব্যক্তি সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাসে দান করবে, মহান আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে একটি মাদী বাচ্চা কাক ছোট থেকে বৃদ্ধ হয়ে তার মৃত্যু পর্যন্ত যতদূর উড়তে পারে, ততোদূর দূরে রাখবেন। অর্থাৎ সে ব্যক্তি জান্নাতী হবেন।” সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস, গুনিয়াতুত্ব ত্বালিবীন)
কাজেই সকলের দায়িত্ব-কর্তব্য হচ্ছে, এই মুবারক মাসে বেশি বেশি দান-ছদক্বা করা। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তাওফীক্ব দান করুন। আমীন! (চলবে)
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবেই হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












