শাহরুল্লাহিল হারাম, সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার ফাযায়িল-ফযীলত মুবারক এবং আমলসমূহ... (৭)
, ০৮ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ তাসি, ১৩৯০ শামসী সন, ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৭ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার আরেকখানা নাম হচ্ছেন- আছব বা অধিক বর্ষণকারী:
কেননা এই মুবারক মাসে পবিত্র রহমত মুবারক অধিক ধারায় বর্ষিত হয়। সুবহানাল্লাহ! যেমন কিতাবে বর্ণিত রয়েছে-
رَجَبُ اِسْمُهُ اَلْاَصَبُّ لِاَنَّ الرَّحْمَةَ تَصُبُّ فِيْهِ صَبًّا
অর্থ: “পবিত্র রজবুল আছম শরীফ মাস উনার একখানা নাম হচ্ছেন ‘আছব’ অর্থাৎ অধিক বর্ষণকারী। কেননা এই মুবারক মাসে পবিত্র রহমত মুবারক মুষলধারে অবিরত বর্ষিত হতেই থাকে।” সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস ১/১৪৫)
পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার আরেকখানা নাম হচ্ছেন- ‘রজম’
কিতাবে বর্ণিত রয়েছে,
وَاِسْمُهُ اَيْضًا رَجَمُ بِالْمِيْمِ لِاَنَّ الشَّيَاطِينَ تُرْجَمُ فِيْهِ لِئَلَّا يُؤْذُو الْمُؤْمِنِيْنَ
অর্থ: “অনুরূপ এই সম্মানিত মাস উনার আরেকখানা নাম হচ্ছেন ‘রজম’ অর্থাৎ ‘বা’ এর স্থানে ‘মীম’ দ্বারা কেননা এই মুবারক মাসে শয়তানকে কংকর নিক্ষেপ করা হয়, যাতে সে সম্মানিত মু’মিন উনাদেরকে কোন কষ্ট দিতে না পারে।” সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস ১/১৪৫)
পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার বিভিন্ন নামসমূহ থেকেই এই মুবারক মাস উনার গুরুত্ব-তাৎপর্য সহজেই উপলদ্ধি করা যায়। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে এই সম্মানিত মাস উনার যথাযথ হক্ব আদায় করার তাওফীক দান করুন। আমীন! (চলবে)
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৪)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (২)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)