শাহরুল্লাহিল হারাম, সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার ফাযায়িল-ফযীলত মুবারক এবং আমলসমূহ (৫)
, ০৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০১ তাসি, ১৩৯০ শামসী সন, ৩০শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৬ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
সম্মানিত ও পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার আরেকটি নাম মুবারক হচ্ছেন ‘আছম’ অর্থাৎ বধির।
কিতাবে বর্ণিত আছে-
وَاسْــمُهٗ اَيْضًا اَلْاَصَمُّ لِاَنَّ الْـحُـرُوْبَ تُرْفَعُ فِيْهِ فَلَايَسْمَعُ فِيْهِ لِلسِّلَاحِ قَعْقَعَةٌ
অর্থ: “সম্মানিত ও পবিত্র ‘রজবুল হারাম’ শরীফ মাস উনার আরেক নাম হচ্ছে ‘আছম’ বা বধির। কেননা এ মাসে যুদ্ধ-জিহাদ বন্ধ থাকে, তাই তরবারীর ঝন-ঝনানী আর শুনা যায় না।” (নুযহাতুল মাজালিস-১/১৪৫)
আরো বর্ণিত আছে,
وَفِى النِّهَايَةِ وَشَهْرُ اللهِ الْاَصَمُّ رَجَبُ اِذْ لَايَسْمَعُ فِيْهِ صَوْتُ السِّلَاحِ لِكَوْنِهٖ شَهْرُ الْـحـَرَامِ وَصَفَ بِوَصْفِ الْاِنْسَانِ اَلَّذِيْ لَايَسْمَعُ مَـجَازًا
অর্থ: “আন নিহায়া নামক কিতাবে উল্লেখ আছে, মহান আল্লাহ পাক উনার বধির মাস হলো পবিত্র রজবুল হারাম শরীফ। কেননা এ মাসে অস্ত্রের ঝন-ঝনানী শুনা যেতো না । এ মুবারক মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ হওয়ায় যে সব মানুষ শুনতে পায়না তাদের সাথে বিশেষিত করা হয়েছে।” সুবহানাল্লাহ! (আন নিহায়া ফী গরীবিল হাদীছ ওয়াল আছার-২/১৯৭, মা ছাবাতা বিস সুন্নাহ ফী আইয়্যামিস্ সানাহ-১৯৯ পৃ:)
সম্মানিত রজবুল হারাম শরীফ মাস উনাকে ‘আছম’ বা বধির নামকরণ করার প্রকৃত কারণ হচ্ছে,
قِيْلَ سُمِّىَ اَصَمُّ لِاَنَّ الْكِرَامَ الْكَاتِبِيْنَ يَكْتُبُوْنَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ فِىْ سَائِرِ الشُّهُوْرِ وَفِىْ هَذَا الشَّهْرِ يَكْتُبُوْنَ الْحَسَنَاتِ وَلَايَكْتُبُوْنَ السَّيِّئَاتِ فَلَا يَسْمَعُوْنَ فِيْهِ شَرًّا حَتَّى يَكْتُبَ
অর্থ: “সম্মানিত রজবুল হারাম শরীফ মাস উনাকে ‘আছম’ নামককরণ করা হয়েছে, কেননা দুইজন সম্মানিত ফেরেশতা আলাইহিমাস সালাম উনারা অন্যান্য মাসসমূহে বান্দা-বান্দীদের নেক ও বদ আমলসমূহ লিপিবদ্ধ করে থাকেন । কিন্ত সম্মানিত রজবুল হারাম শরীফ মাসে শুধু বান্দা-বান্দীদের নেক আমলসমূহ লিখে থাকেন। আর বদ আমলসমূহ লিখেন না এমনকি শুনতেও পান না যে লিখবেন।” সুবহানাল্লাহ! একারণেই এই সম্মানিত মাস উনাকে ‘আছম’ বলা হয়। (মিশকাতুল আনওয়ার, দুররাতুন নাছিহীন-৪৭ পৃষ্ঠা) (চলবে)
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবেই হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












