শাহরুল্লাহিল হারাম, সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার ফাযায়িল-ফযীলত মুবারক এবং আমলসমূহ... (৮)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
رُوِيَ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنَّهُ قَالَ رَاَيْتُ لَيْلَةَ الْمِعْرَاجِ نَهْرًا مَائُهُ اَحْلَى مِنَ الْعَسَلِ وَاَبْرَدُ مِنَ الثَّلْجِ وَ اَطْيَبُ مِنَ الْمِسْكِ فَقُلْتُ لِجِبْرَائِيْلَ عَلَيْهِ السَّلَامُ لِمَنْ هَذَا قَالَ لِمَنْ صَلَّى عَلَيْكَ فِىْ رَجَبَ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণিত, তিনি ইরশাদ মুবারক করেন- মহাসম্মানিত ও মহাপবিত্র মি’রাজ শরীফ রজনীতে আমি একটি নহর বা নদী দেখতে পেলাম, যার পানি মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠা-া এবং মেশক আম্বরের চেয়েও অধিক সুঘ্রান। অতঃপর আমি হযরত জিবরাইল আলাইহিস সালাম উনাকে জিজ্ঞেস করলাম এই নহর বা নদী কাদের জন্য তৈরী করা হয়েছে? তিনি বললেন, ঐ সমস্ত লোকদের জন্য যাঁরা পবিত্র রজবুল আছম’ শরীফ মাসে আপনার উপর পবিত্র দরূদ শরীফ পাঠ করবেন।” সুবহানাল্লাহ! (মাজালিসুল আনওয়ার, দুররাতুন নাছিহীন)
সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার মধ্যে পবিত্র তাসবীহ পাঠ করার ফযীলত মুবারক :
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন- “যে ব্যক্তি পবিত্র রজবুল আছম শরীফ মাস উনার প্রথম দশদিন প্রত্যহ নিন্মোক্ত দোয়া পাঠ করবে, الْحَىِّ الْقَيُّوْمِ سُبْحَانَ
এবং দ্বিতীয় দশদিন এই দোয়া পাঠ করবে سُبْحَانَ اللهِ الْاَحَدِ الصَّمَدِ এবং শেষ দশদিন এই দোয়া পাঠ করবে سُبْحَانَ اللهِ الرَّئُوْفِئ মহান আল্লাহ পাক তিনি তাকে অশেষ ছওয়াব দান করবেন। সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস-১/১৫২)
কিতাবে আরো বর্ণিত আছে-
رجب شهر التهليل
অর্থ: “সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস হচ্ছেন ‘তাহলীল’ অর্থাৎ লা-ইলাহা ইল্লাহ এই কালিমাহ শরীফ পাঠ করার মাস।” সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস, উয়ূনুল মাজালিস)
কাজেই সকলের দায়িত্ব হচ্ছে, এই মুবারক মাসে বেশি বেশি পবিত্র দরূদ শরীফ পাঠ করা এবং মহান আল্লাহ পাক উনার তাসবীহ-তাহলীল পাঠ করা। (চলবে)
-মুহম্মদ ইমামুল হুদা
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।