শাহরুল্লাহিল হারাম, সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার ফাযায়িল-ফযীলত মুবারক এবং আমলসমূহ (১২)
পবিত্র ২৭শে রজবুল আছম’ শরীফে ইবাদত বন্দেগী করার ফযীলত মুবারক:
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عن حضرت سلمان الفارسى رضى الله تعالى عنه عن النبى صلى الله عليه وسلم انه قال قال رسول الله صلى الله عليه وسلم من احيا ليلة السابعة والعشرين من رجب لم يمت قلبه يوم تموت القلوب وله عند الله دعوة مستجابة فى جميع السنة
অর্থ: “হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন, তিনি বলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- যে ব্যক্তি পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার ২৭ তারিখ রাতে জেগে ইবাদত-বন্দেগী করবে, তার অন্তর ঐদিন মৃত্যুবরণ করবে না যে দিন সমস্ত অন্তর মরে যাবে। অর্থাৎ ক্বিয়ামতের দিন সমস্ত অন্তর বেহুশ হয়ে যাবে কিন্ত সে বহাল তবিয়তে থাকবে। আর পুরো বছরই তার দোয়া কবূল করা হবে।” সুবহানাল্লাহ! (আনীসুল ওয়ায়েজীন-২৭১ পৃ:)
পবিত্র ২৭শে রজবুল আছম’ শরীফে রোযা রাখার ফযীলত মুবারক:
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عن النبى صلى الله عليه و سلم من صام يوم السابع والعشرين من رجب كتب الله له ثواب ستين شهرا
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- যে ব্যক্তি পবিত্র ২৭শে ‘রজবুল আছম’ শরীফ রোযা রাখবে। মহান আল্লাহ পাক তার আমলনামায় ষাট মাসের ছাওয়াব লিখে দিবেন।” সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস ১/১৪৪)
আরো বর্ণিত রয়েছেন-
عن حضرت ابى هريرة رضى الله تعالى عنه و حضرت سلمان الفارسى رضى الله تعالى عنه قالا قال النبى صلى الله عليه و سلم ان فى رجب يوما و ليلة من صام ذالك اليوم وقام تلك الليلة كان له من الاجر كمن صام مأة عام وقامها وهى بثلاثة بقين من رجب
অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু এবং হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু উনাদের থেকে বর্ণিত। উনারা বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাসে এমন একটি দিন ও রাত রয়েছে, যে ব্যক্তি সে দিন রোযা রাখবে এবং রাতে ইবাদত করবে। সে ব্যক্তি একশত বছর দিনে রোযা রাখার এবং রাতে ইবাদত করার ফযীলত লাভ করবে। আর সে দিন মুবারক হচ্ছে, পবিত্র ‘রজবুল আছম’ শরীফ উনার ২৭ তারিখ।” সুবহানাল্লাহ! (গুনিয়াতুত্ব ত্বালিবীন)
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে পবিত্র ‘রজবুল আছম শরীফ’ মাস উনাকে যথাযথ তা’যীম-তাকরীম মুবারক করার এবং এই সম্মানিত মাস উনার আমলসমূহ করার তাওফীক্ব দান করুন। আমীন!
-মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।