ঘটনা থেকে শিক্ষা
শাসক কর্তৃক শাসিতের প্রতি ইনসাফ প্রতিষ্ঠার এক অনুপম দৃষ্টান্ত!
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
একজন শাসক তার অধীনস্তদের উপর কি রকম আচরণ করবে, কি রকম ইনসাফ বজায় রাখবে তার বেমেছাল দৃষ্টান্ত পাওয়া যায় সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র সাওয়ানেহে উমরী মুবারক তথা জীবনী মুবারকে।
বর্ণিত আছে, সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি উনার হায়াত মুবারকের শেষ দিকে দুর্বল হয়ে গেলেন। এর কারণ ছিলো, সেসময় একটু দুর্ভিক্ষ দেখা দিয়েছিলো। তিনি সংবাদ নিতে বললেন যে, সাধারণ মানুষ এ দুর্ভিক্ষে কি ধরণের খাবার খেয়ে থাকে। উনাকে জানানো হলো জয়তুনের তেল আর রুটি খাওয়ার কথা। সাইয়্যিদুনা হযরত ফারুকে আযম আলাইহিস সালাম তিনি বললেন, তাহলে তো আমাকেও একই খাবার খেতে হবে, যতক্ষণ না সবার জন্য সার্বিক ভালো কিছু ব্যবস্থা করতে পারি। তিনিও শুধুমাত্র রুটি ও যয়তুনের তেল খাদ্য হিসেবে খাওয়া আরম্ভ করলেন। ফলে উনার স্বাস্থ্য মুবারক একটু দুর্বল হয়ে গেলো। তিনি তো স্বাস্থ্যবান এবং লম্বা গড়নের ছিলেন।
এদিকে উনার খাদিম-খুদ্দাম ও নিকটতম সকলে চিন্তা করতে লাগলেন যে, খলীফা দুর্বল হলে তো শাসন কার্যে সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু কে উনাকে বলবেন যে, আপনি আপনার খাবারটা স্বাভাবিক করুন? কারো তো সেই সাহস নেই। উনাদের কেউ কেউ চিন্তা করলেন যে, উনার সম্মানিত মেয়ে উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত আর রবি’য়াহ আলাইহাস সালাম উনাকে বিষয়টি বলা যেতে পারে। একমাত্র তিনিই ব্যাপারটি উনাকে বলতে পারেন। উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত আর রবি’য়াহ আলাইহাস সালাম উনাকে বিষয়টি বলা হলে তিনিও একটু চিন্তা করলেন। তিনি বললেন, ঠিক আছে আমি বিষয়টি উনাকে বলবো কিন্তু তিনি তো সম্মানিত শরীয়ত উনার অনুমোদিত কোনো বিষয়ে যাই বলেন তাই করে থাকেন।
একদিন সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি খাবার খাচ্ছিলেন। খাবারে ছিলো শুধুমাত্র যয়তুনের তেল এবং রুটি। উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত আর রবি’য়াহ আলাইহাস সালাম তিনি এমতাবস্থায় উনার নিকট তাশরীফ মুবারক নিলেন এবং কথার এক ফাঁকে বললেন, আব্বাজান! আপনার সাথে একটা ব্যাপারে কিছু কথা বলার ছিলো। সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, কি কথা? উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত আর রবি’য়াহ আলাইহাস সালাম তিনি বললেন, আপনি তো খলীফাতুল মুসলিমীন। এখন আপনার যদি এদিক-সেদিক কিছু হয়ে যায় তাহলে সারা মুসলিম জাহানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি যদি দয়া করে আপনার খাবারটা স্বাভাবিক করতেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হতো। এখন আপনি অনেক দুর্বল হয়ে গেছেন। সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি চুপ করে সব শুনলেন এবং বললেন, আপনি কি চাইবেন যে, আমি ইনসাফের খিলাফ কাজ করি? আমার অধীনস্ত মানুষেরা তাদের খাবারে যখন যয়তুনের তেল ও রুটি ছাড়া আর কিছুই পায় না তখন আমি খলীফা হয়ে কি করে এর ব্যতিক্রম করতে পারি? আমার ইনসাফটা কোথায় থাকবে? আমি তাদের খলীফা, আমার তো ইনসাফ আছে, আমার তো দায়িত্ব আছে। মানুষকে না খাওয়ায়ে রেখে আমি খাবো, এতে কি ইনসাফ বজায় থাকে? সুতরাং আমার শরীর-স্বাস্থ্য দুর্বল হয় হোক তবুও আমার খাবারে কোনো পরিবর্তন হবে না। হযরত উম্মুল মু’মিনীন আর রবি’য়াহ আলাইহাস সালাম তিনি চুপ হয়ে গেলেন এবং অশ্রুনয়নে সেখান থেকে ফিরে চলে আসলেন। সুবহানাল্লাহ!
এ ঘটনা মুবারকে প্রত্যেক শাসক শ্রেণী ও কর্তাব্যক্তিদের জন্য ইবরত-নছীহত রয়েছে। রয়েছে ইনসাফ প্রতিষ্ঠার বিরল দৃষ্টান্ত।
-মুহম্মদ সাঈদ হুসাইন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












