পদ্মা সেতু :
শর্ত মানলে ঈদের পরও চলবে মোটরসাইকেল -সেতু সচিব
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দীর্ঘ ৯ মাস ২৪ দিন পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা উঠতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হবে। এজন্য প্রস্তুত করা হয়েছে পদ্মা সেতুর টোলপ্লাজা।
সেতুটির টোলপ্লাজায় প্রতি ১৫ সেকেন্ডে একটি ও প্রতি মিনিটে চারটি মোটরসাইকেল টোল দিতে পারবে। এছাড়া মোটরসাইকেলের জন্য বাম দিকে একটি ডেডিকেটেড লেন তৈরি করাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সেতু সচিব মনজুর হোসেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
এ সময় সচিব মনজুর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মা সেতুর উভয় প্রান্তের টোল বুথসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলে চালকদের প্রয়োজনীয় শর্ত দেওয়া হয়েছে। ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে করতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন ও টোল বুথ করা হয়েছে। তবে চাপ বেশি হলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে সেখানেও টোল দিতে পারবে।
তিনি আরও বলেন, পদ্মা সেতুতে অন্যান্য যানবাহনের মতো মোটরসাইকেলেরও গতি ৬০ কিলোমিটার রাখা হয়েছে। চালকরা শর্ত মেনে চললে ঈদযাত্রা নিরাপদ হবে। এছাড়া যে সকল শর্ত দেওয়া হয়েছে সেসব শর্ত মেনে চললে ঈদ-পরবর্তী সময়েও মোটরসাইকেল চালু রাখা হবে বলে জানান সেতু সচিব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)