শত শত কেমিক্যাল গোডাউনে ‘অগ্নিঝুঁকির শহর’ টঙ্গী
, ০৩রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ চার ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে দুজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম আহমেদ। গত বুধবার দুপুরে একই হাসপাতালে মৃত্যু হয় আরেক ফায়ার ফাইটার নুরুল হুদার। তারা দুজনই শতভাগ দগ্ধ ছিলেন।
গত সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটে। কেমিক্যাল গোডাউনটিতে সোডিয়াম জাতীয় দ্রব্য ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে কেমিক্যাল বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হন। ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এটি এক গভীর সংকটের প্রতিফলন। টঙ্গীর আবাসিক এলাকায় গড়ে ওঠা শত শত কেমিক্যালের গোডাউন, নিয়ন্ত্রণহীন পরিবেশ, সরকারি সংস্থাগুলোর অব্যবস্থাপনা এবং দায়সারা লাইসেন্স প্রক্রিয়া- সব মিলিয়ে এক অগ্নিঝুঁকির শহরে পরিণত হয়েছে এই শিল্পাঞ্চল; আরও শত মৃত্যুর ক্ষেত্র তৈরি করছে।
অগ্নিকা-ের পর সমবায় কমপ্লেক্সসহ টঙ্গীর বেশিরভাগ কেমিক্যাল গোডাউন ও কারখানায় ঝুলছে তালা। মালিকরা গা-ঢাকা দিয়েছেন, শ্রমিকদেরও সরিয়ে নেওয়া হয়েছে।
সেখানে গিয়ে দেখা গেছে, পুরো এলাকায় ছড়িয়ে আছে পাঁচ শতাধিক কেমিক্যাল গোডাউন। এক সমবায় কমপ্লেক্সের পাশেই রয়েছে ৪০-৫০টি কেমিক্যাল দোকান। অনেক দোকানে দাহ্য পদার্থ এমনভাবে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে যে, যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
স্থানীয়রা বলছেন, প্রতিটি দুর্ঘটনার পর মালিকরা পালিয়ে যান, পরে আবার একইভাবে ব্যবসা শুরু করেন। এভাবে দায় এড়িয়ে চলার সংস্কৃতির কারণে প্রতিটি অগ্নিকা- যেন অবধারিত হয়ে দাঁড়িয়েছে।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশন অফিসার শাহিন আলম জানিয়েছেন, যেখানে আগুন লেগেছে, সেই ফেমাস কেমিক্যাল কারখানার ফায়ার লাইসেন্স ছিল না। এটি ছাড়াও অনেক কারখানায় ফায়ার লাইসেন্স নেই। আমরা খতিয়ে দেখে সবগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
সমবায় কমপ্লেক্সের সভাপতি মেয়াজ উদ্দিন বলেন, আমাদের মার্কেটে দাহ্য পদার্থ নেই। ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স আছে। অগ্নিকা- ঘটাতে পারে, এমন কোনো কেমিক্যাল আমরা এখানে রাখি না। এসব অন্য জায়গায় রাখা হয়। সমবায় কমপ্লেক্সে বর্তমানে প্রায় ৫০ থেকে ৬০টি কেমিক্যালের দোকান রয়েছে।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ সুমন বলেন, সিটি করপোরেশন কোনো কেমিক্যাল কোম্পানিকে লাইসেন্স দেওয়ার আগে যাচাই করে দেখি, জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের অনুমতি আছে কি না। মাঝেমধ্যে অভিযান ও জরিমানা করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, তারা লাইসেন্সের বাইরে অন্য ব্যবসায় জড়িত থাকে, যার ফলে দুর্ঘটনা ঘটে।
এদিকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান বলেন, ফেমাস কেমিক্যাল কারখানার হতাহতের ঘটনায় এখনো মামলা বা কাউকে গ্রেপ্তার করা হয়নি। শুনেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুজন ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












