শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা -ফখরুল
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০০৯ সালের ২৫, ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশ সেনাবাহিনীর যেন বল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়। সে কারণেই এই ঘটনাগুলো ঘটানো হয়েছিল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে বনানী সামরিক করবস্থানে সাংবাদিকদের তিনি এ কথা জানেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের শত্রুরা, বাংলাদেশ সেনাবাহিনীর শত্রুরা চক্রান্ত করে বিডিআরে অভ্যুত্থানের নাম করে সেনাবাহিনীর চৌকস ৫৭ জন কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে। এবং নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করার অপচেষ্টা করে।
ঘটনার তৎকালীন সময়ের সরকারের সমালোচনা করে তিনি বলেন, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনার সাথে যোগাসাজোস করে যথাসময়ে যেন ব্যবস্থা গ্রহণ না করে, তারা এই ঘটনাগুলো করতে দেন। দুই দিন ধরে বিডিআরের পিলখানায় হত্যাযজ্ঞ চলে, এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত হয়নি।’
অন্তর্র্বতী সরকারকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকার আজকের দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছেন। এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে মূল ঘটনা যেন উদঘাটন হয় এবং দোষীরা শাস্তি পায়- এমন প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। সেই সাথে তিনি বলেন, এ দিনটি জাতির জন্য কলঙ্কজনক ঘটনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)