লুট হওয়া ২৩ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও আসন্ন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অবৈধ অস্ত্র এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও স্থাপনা থেকে লুট হওয়া ৫ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্রের মধ্যে জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত ২৩ শতাংশ অর্থাৎ ১ হাজার ৩৩১টি অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া সাড়ে ৬ লাখ রাউন্ড গুলির মধ্যে উদ্ধার হয়নি প্রায় আড়াই লাখ রাউন্ড।
পুলিশ বলছে, উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চাইনিজ রাইফেল, এসএমজি এবং প্রচুর পরিমাণ পিস্তল ও শটগান।
এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, নির্বাচনের আগেই অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে সমাজবিজ্ঞানী ড. তৌহিদুল হক এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই অস্ত্রগুলো টার্গেট কিলিং বা বড় ধরনের নাশকতায় ব্যবহার হতে পারে। সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিতে দ্রুত এই অবৈধ অস্ত্র উদ্ধার করা জরুরি।
পুলিশের তথ্যমতে, গণ অভ্যুত্থানের সময় লুট হয় ৫ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্র এবং সাড়ে ৬ লাখ রাউন্ড গুলি। জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত উদ্ধার হয়েছে ৪ হাজার ৪৩২টি অস্ত্র এবং প্রায় ৪ লাখ রাউন্ড গুলি। উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে চাইনিজ রাইফেল ১১২টি, চাইনিজ এসএমজি ৩১টি, সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল ২০৬টি, নাইন এমএম পিস্তল ৪৫০টি এবং শটগান ৩৯০টি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)