লিবিয়া থেকে উধাও ২.৫ টন ইউরেনিয়াম
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৭ মার্চ, ২০২৩ খ্রি:, ০৩ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুদ্ধ-বিধ্বস্ত দেশ লিবিয়া থেকে বিপুল পরিমাণ ইউরেনিয়াম উধাও হয়ে গেছে। হদিস না থাকা এই ইউরেনিয়ামের আনুমানিক পরিমাণ প্রায় ২.৫ টন। জাতিসংঘের পরমাণু সংস্থা বলেছে, লিবিয়ার একটি স্থাপনা থেকে আনুমানিক আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়ামের খোঁজ পাওয়া যাচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি সংস্থার সদস্য দেশগুলোকে বুধবার বলেছেন, লিবিয়ার একটি স্থানে রাখা আগে ঘোষিত হিসাব থেকে ঘনীভূত করা ১০ ড্রাম ইউরেনিয়াম আকরিক নেই বলে মঙ্গলবার পরিদর্শকরা দেখতে পেয়েছেন।
ওই স্থানের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য উল্লেখ না করে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, সেখান থেকে পরমাণু উপকরণ সরিয়ে ফেলার বিষয় খোলাসা করতে এবং এগুলোর বর্তমান অবস্থান জানতে আইএইএ আরও কার্যক্রম পরিচালনা করবে।
লিবিয়ায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক একনায়ক মোয়াম্মার গাদ্দাফির শাসনামলে ২০০৩ সালে দেশটি পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি পরিত্যাগ করে। ২০১১ সালে সামরিক জোট ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়।
মূলত গাদ্দাফির পতনের পর থেকেই উত্তর আফ্রিকার দেশটি চরম রাজনৈতিক সংকটের মুখে পড়ে। আর সেই সংকট এখনও অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে দাবানল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছে সন্ত্রাসী ড্রাম্প’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাঙরের আক্রমণে অস্ট্রেলিয়ায় বন্ধ ডজনখানেক সৈকত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করলো কুয়েত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরেনিয়াম ভা-ার সিল করে মাইন বসিয়েছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)