এপস্টেইন নথি:
লিবিয়ার হাজার কোটি ডলার কারা নিতে চেয়েছিলো?
, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রয়াত কুখ্যাত মার্কিন অর্থলগ্নি কারবারি ও দ-িত যৌন অপরাধী এপস্টেইনের অন্ধকার জগতের আরও একটি বিস্ফোরক অধ্যায় সামনে এসেছে। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত সাম্প্রতিক নথিতে দেখা যায়, লিবিয়ার রাষ্ট্রীয় সম্পদ এবং আন্তর্জাতিক বাজারে অবরুদ্ধ বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার একটি বিশাল পরিকল্পনা করেছিলো এপস্টেইনের এক সহযোগী।
নথি অনুযায়ী, এই পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই সিক্স এবং সন্ত্রাসী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক কর্মকর্তাদের সহায়তা নেওয়ার কথাও আলোচনায় ছিলো।
২০১১ সালের জুলাই মাসে এপস্টেইনকে পাঠানো একটি ই-মেইলে পুরো ছকটি তুলে ধরা হয়। সে সময় লিবিয়ায় গাদ্দাফি বিরোধীগণ অভ্যুত্থান চরম পর্যায়ে পৌঁছেছিলো। ওই ই-মেইলে দাবি করা হয়, আন্তর্জাতিক পর্যায়ে লিবিয়ার প্রায় ৮০ বিলিয়ন ডলারের সম্পদ অবরুদ্ধ অবস্থায় রয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রেই আছে ৩২ দশমিক ৪ বিলিয়ন ডলার। এপস্টেইনের সহযোগীর ধারণা ছিলো, প্রকৃত অংক এর তিন থেকে চার গুণ বেশি হতে পারে।
ই-মেইলে বলা হয়, এই অর্থের পাঁচ থেকে দশ শতাংশ উদ্ধার করা গেলে এবং তার বিনিময়ে দশ থেকে পঁচিশ শতাংশ কমিশন পাওয়া গেলে সংশ্লিষ্টরা বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়ে উঠতে পারে।
নথির সবচেয়ে আলোচিত অংশে উঠে এসেছে গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তাদের ব্যবহার করার প্রস্তাব।
ই-মেইল প্রেরকের দাবি, এমআই সিক্স এবং মোসাদের একাধিক সাবেক কর্মকর্তা এই তথাকথিত চুরি হওয়া সম্পদ শনাক্ত ও উদ্ধারে সহায়তা করতে আগ্রহী ছিলো।
এ ছাড়া গাদ্দাফি পতনের পর লিবিয়া পুনর্গঠনে যে একশ বিলিয়ন ডলার ব্যয় হওয়ার কথা ছিলো, সেই খাতেও নিজেদের প্রভাব বিস্তারের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে।
নথি অনুযায়ী, এই ছকের সঙ্গে যুক্ত করার কথা ছিলো একাধিক আন্তর্জাতিক আইন সংস্থাকেও। লিবিয়ার বিপুল জ্বালানি সম্পদ এবং শিক্ষিত জনশক্তিকে কাজে লাগিয়ে আইনি ও আর্থিক সুবিধা আদায়ের পরিকল্পনাও এতে স্পষ্ট হয়ে উঠেছে।
গাদ্দাফির পতনের ঠিক আগ মুহূর্তে লিবিয়ার অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে কীভাবে একটি বৈশ্বিক লুণ্ঠনের ছক কষা হয়েছিলো, তা এখন এপস্টেইন নথির মাধ্যমে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)