র্যালিতে ফিলিস্তিনের পতাকা: ৩ মুসলিম যুবকের বিরুদ্ধে মামলা
আল ইহসান ডেস্ক:
ভারতের কর্নাটকের শিবামোগার আরএমএল নগরে ১২ রবীউল আউয়াল শরীফ উদযাপনের জন্য নির্মিত একটি সাজসজ্জার ওপর ফিলিস্তিনের পতাকা লাগানোর কারণে পুলিশ তিনজন মুসলিম যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
দোদাপেটে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করে।
পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩৫৩(২), ১৯৬(১) এবং ১৯৭ ধারায় ওই তিন যুবকের বিরুদ্ধে মামলা করেছে। এই ধারাগুলো সাধারণত সর্বজনীন বিদ্বেষ সৃষ্টি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বৃদ্ধি এবং জাতীয় সংহতিবিরোধী কর্মকা-ের সাথে সম্পর্কিত।
হিন্দুত্ববাদী পুলিশের দাবি, যেভাবে পতাকাটি প্রদর্শন করা হয়েছে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটি প্রচার করা হয়েছে, তা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারতো।
বৃহস্পতিবার পর্যন্ত নিহাল (ওরফে কাটকুট ওরফে বেক্কু)-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং পুলিশ উমর ও আবরাহারকে খুঁজছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে, ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করা কীভাবে অপরাধমূলক কর্মকা- হতে পারে।
অনেকের মতে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা ভারতীয় আইনে কোনো অপরাধ নয়।
সামাজিক মাধ্যমে এক ব্যবহারকারী প্রশ্ন তুলে লেখেন, "কবে থেকে নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানানো অপরাধ হিসেবে গণ্য হচ্ছে?"
আরেকজন ব্যবহারকারী ভারতের অবস্থান উল্লেখ করে জানতে চান, "কোন আইনের অধীনে এটি অপরাধ?"
তৃতীয় এক ব্যক্তি সাম্প্রদায়িক শত্রুতার ধারা প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলে বলেন, "ফিলিস্তিনের পতাকা তোলায় কী অপরাধ হলো? এটি কীভাবে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করবে?"
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।