র্যাব-পুলিশের ইউনিফর্ম পরিবর্তন, কী বলছেন বিশেষজ্ঞরা
, ২৩ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক বদল করে কার্যত কোনো লাভ হবে না। এটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া পুলিশ, র্যাব কিংবা আনসারের চরিত্র কোনো দিন বদল করবে না। জনবান্ধব এবং পেশাদার আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তুলতে হলে সবার আগে দরকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের গ্যারান্টি। একই সঙ্গে সরকারের বেআইনি আদেশের ক্ষেত্রে তাদের না বলা শিখতে হবে।
পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক বদলে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাসহ অপরাধ বিশেষজ্ঞরা।
এ প্রসঙ্গে সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) মোহাম্মদ নুরুল হুদা বলেন, ‘আচরণসহ পুলিশের বিরুদ্ধে অন্যান্য যেসব আভিযোগ আছে সেগুলো বিগত ১০০ বছর ধরেই আছে। এর মধ্যে দুই তিন দফায় ইউনিফরম বদল হয়েছে, তাতে কোনো আচরণগত পরিবর্তন হয়নি। তিনি বলেন, পোশাক বদল করে আচরণ পরিবর্তন হয়, পৃথিবীর কোথাও গবেষণা করে এমন প্রমাণ পাওয়া যায়নি।’ তিনি মনে করেন, ‘প্রত্যক্ষভাবে ইউনিফরমের সঙ্গে পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই।’
ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া বলেন, এর আগেও পুলিশের পোশাক বদল হয়েছিল। কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তবে এবারের প্রেক্ষাপট অন্যান্য বারের চেয়ে ভিন্ন। এবার ছাত্র-জনতার বিশাল মুভমেন্টের পরিপ্রেক্ষিতে বিষয়টি হচ্ছে। সংস্কারে কমিশনও গঠন করা হয়েছে। যেহেতু সংস্কারের কথা বলা হচ্ছে, সেটি যদি শেষমেশ বাস্তবায়ন হয় তাহলে পোশাক পরিবর্তন কিছুটা কাজে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টির প্রবণতা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘কোনো সেটেলমেন্ট হবে না, ৩য় টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছরে পানিতে ডুবে মারা গেছে ৫২৬ শিশু
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেয়া হবে না -প্রতিরক্ষা উপদেষ্টা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রামে নালায় মিললো বিপুল সংখ্যক ‘বুলেট’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মাজার খানকাহর ওপর বর্বর হামলা বরদাশত করা হবে না’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসিয়ানকে আরও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাংবাদিকের কাজ তথ্য দেয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয় -তথ্যমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয় -রিজভী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন -আইনমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)