রোযায় বাজার অস্থির হলে ডিসিদের ব্যবস্থা নেয়ার নির্দেশ
, ২১ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৪ মার্চ, ২০২৩ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আসন্ন রমাদ্বান শরীফ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কেবিনেট ডিভিশন থেকে সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এমন নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মুহম্মদ মাহবুব হোসেন।
তিনি জানান, বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাজার মনিটরিংয়ে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবে রমাদ্বান শরীফে যাতে করে কিছুতেই জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো না হয়; সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। তাই প্রয়োজনে মোবাইল কোর্টের ব্যবহারও করা হবে।
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, সব সময়ের জন্য এটা বলা আছে। রমজানে বাজারে যাতে দ্রব্যমূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকে, এজন্য সরকারের বিভিন্ন পর্যায়ে মনিটরিং কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হচ্ছে, আমাদের এখান থেকে হচ্ছে। জেলা পর্যায় থেকেও হচ্ছে।
মাঠ প্রশাসন সচরাচর বাজার মনিটরিংয়ে যায় না, সামনে রমজান এ বিষয়ে প্রস্তুতি কেন? এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজান এখনও শুরু হয়নি। গতকাল বৈঠকে প্রস্তুতিমূলক নির্দেশনাই আমরা দিয়েছি। আমাদের তরফ থেকে একটি মনিটরিং থাকবে বাজারে। যদি একেবারে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে যেন আমরা আইন প্রয়োগ করতে পারি। সে বিষয়ে প্রত্যেক জেলা প্রশাসকদের বলা আছে। তারা খুব কঠোরভাবে এটা মনিটরিং করবেন।
ভোক্তা অধিদপ্তর অভিযোগ করেছিল বাজার কমিটিকে দোষারোপ করা এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আজকে এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












