পেঁয়াজে লাভের আশায় ‘গুড়েবালি’
চলতি বছর পেঁয়াজের ফলন বেশ ভালো হয়েছে। আশা করেছিলাম এবার লাভের মুখ দেখবো। সেই আশায় গুড়েবালি। শুরুতেই দাম নেই। বর্তমানে প্রতি মণ পেঁয়াজ ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এক কেজির দাম ১৫-১৭ টাকা। এভাবে চলতে থাকলে লাভ তো হবেই না; উৎপাদন খরচ নিয়ে চিন্তায় আছি। সব খরচ বাদে প্রতি বিঘায় কমপক্ষে ১০-১২ হাজার টাকা লোকসান গুনতে হবে।
কথাগুলো বলছিলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার টোংরাইল গ্রামের পেঁয়াজ চাষি কালী কুমার বালা। তিনি বলেন, বর্তমানে বাজারে পেঁয়াজের যে দাম তাতে উৎপাদন খরচই উঠবে না।
ফরিদপুর জেলা পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত। কিছুদিন পরই পুরোদমে শুরু হবে পেঁয়াজ তোলা। জেলায় এবারও পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে মৌসুম শুরুর আগেই পেঁয়াজের দাম অনেক কম থাকায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয় নগরকান্দা ও সালথা উপজেলায়। এ দুই উপজেলাকে ‘পেঁয়াজের রাজধানী’ বলা হয়। তবে গত বছর থেকে পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। গত বছর পেঁয়াজ আবাদ করে উৎপাদন খরচ বেশি হওয়ায় মোটেই লাভবান হতে পারেননি তারা। তাই গত বারের মতো এবারও শুরুতেই পেঁয়াজের দাম কম থাকায় চিন্তায় পড়েছেন সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা। গত বছরের লোকসান সামাল দিয়ে চলতি বছর পেঁয়াজ বিক্রি করে ঘুরে দাঁড়ানোর যে আশা করেছিলেন তাতে অনেকটাই গুড়েবালি।
ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের মধ্যে ফরিদপুর জেলা পেঁয়াজ চাষে বিখ্যাত। বিশেষ করে সালথা উপজেলার কৃষকদের প্রধান ফসল পেঁয়াজ। প্রতিটি মৌসুমের উৎপাদিত পেঁয়াজই অত্র অঞ্চলের সাধারণ কৃষকদের সারা বছরের জীবিকার জোগান দেয়। তবে দাম কমের কারণে প্রতি বছরই কমছে পেঁয়াজের আবাদ। ২০২০-২১ অর্থবছরে জেলায় মোট ৪০ হাজার ৭৯ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। ২০২১-২২ অর্থবছরে ৪০ হাজার ৯৭ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়। তবে চলতি মৌসুমে ৩৫ হাজার ৮৭৬ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পেঁয়াজ চাষ কমেছে।
সালথা উপজেলার পেঁয়াজ চাষি বলেন, ‘গত মৌসুমে প্রতি মণ কাঁচা পেঁয়াজ বিক্রি করেছি ৭০০-৮৫০ টাকায়। পুরো বছরের জন্য কিছু পেঁয়াজ বেশি দামে বিক্রির আশায় ঘরে মজুত করে রেখেছিলাম। তা শুকিয়ে অনেক ঘাটতি হয়। বছর শেষে সেই শুকনা পেঁয়াজ প্রতি মণ বিক্রি করেছি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। সর্বোচ্চ দেড় হাজার টাকায়। হিসাব করে দেখা গেছে, লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না।’
শেখর ইউনিয়নের চর শেখর গ্রামের পেঁয়াজচাষি মাহবুবুর রহমান বলেন, ‘এবার এক একর জমিতে পেঁয়াজের আবাদ করেছি। তাতে প্রায় লাখ টাকার মতো খরচ হয়েছে। বর্তমানে যে বাজারদর তাতে আমাদের খরচও উঠবে না। বরং বড় লোকসানে পড়তে হবে।’
নগরকান্দা উপজেলার পুরাপাড়া গ্রামের চাষি নুর ইসলাম মোল্লা বলেন, ‘সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি ও পরিবহনসহ সব মিলিয়ে ৮০-৯০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। তাতে দাম না বাড়লে বড় লোকসানে পড়তে হবে।’
পেঁয়াজচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। প্রতি বিঘায় গড়ে ৬০-৬৫ মণ করে ফলন হয়েছে। প্রতি মণে উৎপাদন খরচ হয়েছে ১ হাজার ২০০ থেকে দেড় হাজার টাকার মতো।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।