রোগীদের জিম্মি করে ৮৮ টাকার স্যালাইনে নেয়া হচ্ছে ৩০০ টাকা
হাসপাতালে চিকিৎসাধীন জ্বরে আক্রান্ত রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ছে আইভি ফ্লুইড বা স্যালাইনের। চাহিদা অনুযায়ী বাজারে স্যালাইনের সরবরাহ কম রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ইচ্ছেমতো দাম নেয়া হচ্ছে। ৮৮ টাকার স্যালাইন সর্বোচ্চ ৩০০ টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীরা। স্যালাইন সংকট থাকলেও রোগীদের ‘জিম্মি’ করে বেশি দাম নিচ্ছে ফার্মেসিগুলো। অভিযোগ রয়েছে, কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী স্যালাইন সরবরাহ করছে না। যদিও কোম্পানিগুলোর দাবি, চাহিদা বেড়ে যাওয়ায় আগের চেয়ে তিনগুণ উৎপাদন করা হচ্ছে। ফার্মেসিতে আগের দামেই বিক্রি করা হচ্ছে বলে দাবি করেছেন তারা।
সরেজমিন, রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের বেশিরভাগ ফার্মেসিতে দেখা যায়, ১ হাজার মিলিগ্রামের ডিএনএস স্যালাইন বিক্রি হচ্ছে না। কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে, তা-ও চড়া দামে। ১ হাজার মিলিগ্রামের একটি ডিএনএস স্যালাইনের মোড়কে মূল্য কোম্পানিভেদে ৮৮ থেকে ৯১ টাকা (প্লাস্টিকের বোতল) এবং ৫০০ মিলিগ্রামের ডিএনএস স্যালাইন ১২৫ টাকা (কাচের বোতল)। সেখানে দোকানিরা ১ হাজার মিলিগ্রামের স্যালাইন বিক্রি করছে ৩০০ থেকে ৩৫০ টাকা। অন্যদিকে ৫০০ মিলিগ্রামেরটি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশে অন্তত ১০টি ওষুধের দোকান রয়েছে। কোনো দোকানেই ডিএনএস স্যালাইন নেই। তবে প্যাকেটে মুদ্রিত দামের চেয়ে বেশি টাকা দিলে ম্যানেজ করে দিতে পারবে, এই কথা বলে ক্রেতার কাছ থেকে বেশি দাম নিয়ে বিক্রি করা হচ্ছে।
পর্যাপ্ত সরবরাহ না থাকার অভিযোগ: ন্যাশনাল হাসপাতালের পাশে এমকে ফার্মেসির কর্মচারী জুয়েল মিয়া বলেন, স্যালাইনের সাপ্লাই নেই। আমরা কোথা থেকে বিক্রি করব? এক সপ্তাহ ধরে এই সংকট তৈরি হয়েছে। আশপাশের কোনো দোকানেই স্যালাইন পাবেন না। আমরা ইমার্জেন্সি রোগী বুঝে মিটফোর্ডের দিক থেকে এনে দিই। আবার রোগীদের আত্মীয়দের বলি, মিডফোর্ড থেকে স্যালাইন কিনে আনতে। কোম্পানি ডিএনএস স্যালাইন সাপ্লাই কম দেয়। সাপ্লাই না দিলে আমরা কীভাবে বিক্রি করব?
চাহিদা মেটাতে ৩ শিফটে উৎপাদনে কোম্পানিগুলো: ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক ও মুখপাত্র নুরুল আলম শেয়ার বিজকে বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আইভি স্যালাইনের চাহিদা বেড়েছে ২০ গুণ। কোম্পানিগুলো আগে এক শিফটে স্যালাইন উৎপাদন করত। আমরা কোম্পানিগুলোকে তিন শিফটে ও ছুটির দিনও স্যালাইন উৎপাদন করতে বলেছি। এখন দিনে এক লাখ ১০ হাজার বোতল স্যালাইন উৎপাদন করছে কোম্পানিগুলো।
তিনি বলেন, ‘সাতটি কোম্পানি স্যালাইন উৎপাদন করে। শুরুতে ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় প্রথমে হিমশিম খেতে হয়েছিল। এখন সেই অবস্থা থেকে অনেকটা উন্নতি হয়েছে। পাশাপাশি ডেঙ্গু চিকিৎসায় ব্যবহƒত ওষুধ, স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা যেন বাণিজ্য করতে না পারে সে জন্য ঢাকা শহরের জন্য ৪০ সদস্যের ৮টি মনিটরিং টিম করেছে ডিজিডিএ। কেউ বেশি দাম নিচ্ছেÑএমন তথ্য পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ’
ওষুধ সরবরাহকারী বেসরকারি একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে শেয়ার বিজকে বলেন, ‘আমরা স্যালাইনসহ অন্যান্য ওষুধের উৎপাদন ঠিক রেখেছি। তারপরও স্যালাইনের সংকট কেন হচ্ছে; এটা জানা নেই। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি এই সংকট কাটিয়ে ওঠার।
পর্যাপ্ত স্যালাইন উৎপাদন ও সরবরাহ থাকলে কেন তাহলে স্যালাইনের দাম বেশি রাখা হচ্ছেÑএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় একটা চাহিদা তৈরি হয়েছে বাজারে। এ সুযোগ কাজে লাগিয়ে হয়তো খুচরা পর্যায়ে দাম বেশি রাখতেই ফার্মেসিগুলো এমন করে থাকতে পারে। ’
পরিস্থিতি মোকাবিলায় স্যালাইন আমদানি:
ডেঙ্গুর এ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে স্যালাইন আমদানির নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘সারাদেশে পাঁচ হাজার বেড রেডি রাখতে বলেছি। এখনও অনেক বেড খালি রয়েছে। স্যালাইনের এখন বিশেষ প্রয়োজন, সারাদেশে যারা স্যালাইন তৈরি করে তাদের বলেছি শত ভাগ উৎপাদনে যাওয়ার জন্য। হঠাৎ করে উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব নয়। প্রতিদিন আমাদের ৪০ হাজার ব্যাগ স্যালাইন লাগে, সেই ক্ষেত্রে মাসে ১২ লাখ ব্যাগ স্যালাইন লাগে। সব কোম্পানি মিলেও এত উৎপাদন করতে পারে না। ’
জাহিদ মালেক আরও বলেন, ‘এজন্য দুদিন আগে আমরা বিশেষজ্ঞদের নিয়ে মিটিং করেছি এবং নির্দেশনা দেয়া হয়েছে যাতে বিদেশ থেকেও প্রয়োজনে স্যালাইন ব্যাগ আমদানি করতে পারে। হঠাৎ করেই স্যালাইনের চাহিদা বেড়ে গেছে। এ কারণে আমরা বাফার স্টক রাখতে চাই সরকারিভাবে। আমরা নিজেরাও রাখব আর প্রাইভেটকেও দিয়ে দেব। যারা আমদানি করতে চায় তারা এখনই তা করতে পারবে। ’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।