রেসিপি:চিড়ার পোলাও:
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
চিড়ার পোলাও:
উপকরণ:
চিড়া-দেড় কাপ। চিকেন ব্রেস্ট-১টি (জুলিয়ান কাট বা ছোট কুচি)। ফেটানো ডিম-২টি (ঝুরি করে ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে)। গাজর কুচি-১/২ কাপ। ক্যাপসিকাম কুচি-১টি (সবজি সব একই রকম কাটতে হবে)। কাঁচামরিচ কুচিÑ ৩-৪টি (কাঁচা-পাকা)। ধনেপাতা কুচি- পরিমাণ মতো। লবণ-স্বাদ মতো। চিনি-আধ চা চামচ। মিক্সড মসলা গুঁড়া- ১/২ চা চামচ জিরা গুঁড়া-১/২ চা চামচ। পেঁয়াজ কুচি-বড় ১টি। আদা-রসুন বাটা-১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি:
প্রথমে চিড়া স্টেইনারে বা ঝাঁঝরিতে নিয়ে পানিতে হালকাভাবে ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে একদম ঝরঝরা করে নিতে হবে। এরপর চিকেন কিউব শেইপ করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন। গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ পেঁয়াজ ও ধনেপাতা কুচি করে একটি প্লেটে আলাদা আলাদা করে রাখুন। এবার একটি ছড়ানো কড়াইতে এক টেবিল চামচ তেল গরম করে ফেটানো ডিম দিয়ে ঝুরি করে তুলে রাখুন। কড়াইতে আরো ২ টেবিল চামচ তেল গরম করুন। তাতে পেঁয়াজ কুচি দিন, নেড়ে আদা-রসুন বাটা দিন। এরপর গুড়া মসলা দিয়ে নেড়ে নেড়ে কয়েক সেকেন্ড পর চিকেন দিয়ে নেড়ে নেড়ে ভাজুন ৩-৪ মিনিট। চুলার আঁচ আধো আধো করে রেখে করতে হবে। এবার সবজি ও লবণ দিয়ে নেড়ে ভাজুন। কাঁচামরিচ কুচি দিন। হাফ কাপ মতো গরম পানি দিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে। ৬-৭ মিনিট লাগবে। এবার চিড়া দিয়ে হালকাভাবে নেড়ে মেশাতে হবে সব কিছু। ডিমের ঝুরি মেশান। চিনি ও ধনেপাতা কুচি দিয়ে নেড়ে ঢেকে পাঁচ মিনিটের মতো দমে রেখে দিন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবার নামিয়ে পছন্দ মতো সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিড়ার পোলাও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত রমাদ্বান শরীফ মাস হচ্ছে তাক্বওয়া হাছিলের মাস, নেক দোয়া করার মাস এবং কাফির মুশরিকদের বিরুদ্ধে বেশী বেশী বদ দোয়া করার মাস
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৯)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলা জামায়াতের ব্যাপারে বাতিলপন্থীদের সুস্পষ্ট মুনাফিকীর নমুনা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের জন্য মসজিদে নামায নিষিদ্ধ হওয়ার কারণে ঘরেই ই’তিকাফ করতে হবে
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












