রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নতুন চ্যালেঞ্জ গ্যাসের সংকট
, ২৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৪ শামসী সন , ১১ জুলাই, ২০২৬ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনের দ্বারপ্রান্তে। দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্প থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষা এখন শেষ পর্যায়ে। তবে উৎপাদন শুরুর আগমুহূর্তেই সামনে এসেছে নতুন এক বড় বাস্তবতা- কেন্দ্রটি নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে জাতীয় গ্রিডে সার্বক্ষণিক বিপুল পরিমাণ স্পিনিং রিজার্ভ নিশ্চিত করতে হবে, যার জন্য প্রতিদিন প্রয়োজন হবে প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস। অথচ বর্তমানে দেশের সব গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রেই সরবরাহ করা হচ্ছে গড়ে মাত্র ১ হাজার এমএমসিএফডি গ্যাস।
এমন পরিস্থিতিতে অতিরিক্ত ৫০০ এমএমসিএফডি গ্যাসের সংস্থানকে প্রায় অসম্ভব বলে মনে করছে পেট্রোবাংলা। অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বলছে, রূপপুরের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে এই গ্যাস সরবরাহের বিকল্প নেই। বর্তমান জ্বালানি বাস্তবতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কি সত্যিই নিরাপদ ও টেকসইভাবে চালু রাখা সম্ভব?
গত ২৮ জুন বাবিউবো থেকে বিদ্যুৎ বিভাগে চিঠি পাঠায়। সেখানে বলা হয় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) বাবিউবোকে জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট খুব শিগগিরই জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার জন্য প্রস্তুত হবে। এ অবস্থায় জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ফ্রিকোয়েন্সি, ভোল্টেজের স্থিতিশীলতা এবং পরিচালনাগত নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার পরামর্শক প্রতিষ্ঠান এসটিসি ইউপিএস বিদ্যুৎ ব্যবস্থায় ন্যূনতম দুই হাজার ২১০ মেগাওয়াট স্পিনিং রিজার্ভ রাখার সুপারিশ করেছে। (বিদ্যুতের স্পিনিং রিজার্ভ হলো এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, যা গ্রিডের সঙ্গে যুক্ত থাকে কিন্তু সম্পূর্ণ লোডে চলে না। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কোনো সমস্যা হলে বা হঠাৎ চাহিদা বেড়ে গেলে, এই রিজার্ভ কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে তাৎক্ষণিকভাবে চালু হয়ে গ্রিডের ফ্রিকোয়েন্সি স্থিতিশীল রাখে এবং লোডশেডিং বা ব্ল্যাকআউট প্রতিরোধ করে।)
পেট্রোবাংলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যদি বিদ্যুৎকেন্দ্রের জন্য বাবিউবোকে ১৫শ মিলিয়ন ঘনফুট গ্যাসের জোগান দেওয়া হয় তবে দেশের শিল্পকারখানা অন্যান্য খাত প্রায় অচল হয়ে পড়বে। তিনি বলেন, প্রতিদিন অভ্যন্তরীণ দেশীয় উৎস থেকে গ্যাসের জোগান কমছে। অন্যদিকে এলএনজি আমদানির অবকাঠামোগত সংকট অর্থাৎ এলএনজি আমদানির জন্য আরও টার্মিনাল বা (এফএসআরইউ) ভাসমান এলএনজি টার্মিনাল না থাকায় সরকার চাইলেও দ্রুত আরও বেশি এলএনজি আমদানি করতে পারবে না। ফলে রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু করতে পরোক্ষভাবে যদি জাতীয় গ্রিডে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় ১৫শ মিলিয়ন ঘনফুট গ্যাসের জোগান দিতে হয় তবে এক বিরাট সংকটের মধ্যে পড়বে জ¦ালানি খাত। তিনি বলেন এখন দেখার বিষয় কীভাবে সামগ্রিক বিষয়টি বাস্তবায়ন করে সংশ্লিষ্টরা।
পিজিসিবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রূপপুরের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার চেয়েও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে জাতীয় গ্রিডের সঞ্চালন সক্ষমতা। পারমাণবিক কেন্দ্র থেকে অপরিবর্তনীয় মাত্রায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদিত হয়, কিন্তু দেশের গ্রিডে বিদ্যুতের চাহিদা দিন ও রাতের ভেদে ব্যাপক ওঠানামা করে। হঠাৎ চাহিদা কমে গেলে বা ঝড়-বৃষ্টির সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করা না গেলে পুরো বিদ্যুৎ ব্যবস্থা ধসে পড়ার ঝুঁকি থাকে। তিনি বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে হলে সার্বক্ষণিক গ্রিডে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন রাখা জরুরি। সেই বিষয়টি নিয়ে বাবিউবোর সঙ্গে আলোচনা হচ্ছে। তবে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বেশি চালু রাখা গেলে ভালো হয়। পরার্মশক প্রতিষ্ঠান সেই সুপারিশ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












