রাস্তার বেওয়ারিশ কুকুর নিধনের দাবিতে ঢাকা মহানগরবাসীর গণ-সমাবেশ
সমাবেশ আগত বক্তাগণ বলেন, বর্তমানে ঢাকা মহানগরের রাস্তাঘাটে বেওয়ারিশ কুকুরের মাত্রাতিরিক্ত আধিক্য সৃষ্টি হয়েছে। প্রতিটি অলি-গলিতে ২৫-৩০টি কুকুর পাল বেধে বিচরণ করে এবং প্রায়শঃ পথচারীদের উপর আক্রমণ করে। কুকুরের কামড়ে প্রতিদিন হাজার হাজার লোক আহত হচ্ছে এবং তাদের র্যাবিস (পানিআতঙ্ক) রোগের টিকা নিতে হয়েছে। কুকুরের কামড়ে দরিদ্র অধিবাসীরা আহত হলে তাদের চিকিৎসা ব্যয় মেটানোও কষ্টসাধ্য বিষয়। কুকুরের যন্ত্রনায় রাতে নাইটগার্ড ডিউটি কষ্টসাধ্য হয়ে গেছে।
সমাবেশে আগত বক্তাগণ বলেন, বেওয়ারিশ কুকুরগুলো দিনের বেলায় ঘুমিয়ে থাকলেও সন্ধ্যার পর ভয়ঙ্কর সক্রিয় হয়ে উঠে এবং রাতের বেলায় প্রচ- চিৎকার চেচামেচি শুরু করে, যা বাসার অসুস্থ ও বৃদ্ধ মানুষের জন্য খুবই কষ্টদায়ক। ভোর বেলায় মসজিদে আগত মুসল্লী ও স্কুলগামী ছোট ছোট বাচ্চাদের উপর কুকুরের আক্রমণ নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে আগত বক্তাগণ বলেন, অনেকে বন্ধ্যাকরণ ও ভ্যাকসিনের মাধ্যমে বেওয়ারিশ কুকুর সমস্যার সমাধান দাবী করে। কিন্তু ব্যয়বহুল বন্ধ্যাকরণে কুকুরের প্রজনন বন্ধ হবে, কিন্তু কুকুরের বিভিন্ন উপদ্রব যেমন-পথচারি ও শিশুদের কামড়ানো বা ধাওয়া দেয়া কিংবা চিৎকার চেচামেচি বন্ধ হবে না। বরং বন্ধ্যাকরণ করলে হরমোনাল ইমব্যালান্সের দরুণ কুকুর আচরণ পরিবর্তন হয়ে কুকুর আক্রমণাত্মক হয়ে উঠে কিংবা স্বরণশক্তি লোপ পেয়ে মানুষকে আক্রমণ করে, যা খুবই ভয়ঙ্কর বিষয়।
সমাবেশে আগত বক্তাগণ আরো বলেন, কুকুরকে ভ্যাকসিন দিয়ে শুধুমাত্র র্যাবিস (পানি-আতঙ্ক) রোগ দমন করা হয়। কিন্তু কুকুরের দ্বারা মানুষের শরীরে প্রায় ৩০০ ধরনের রোগ ছড়ায়। ভ্যাকসিন দিয়ে শুধুমাত্র ১টি রোগ (র্যাবিস) সারলেও ২৯৯টি রোগ সারবে না।
সমাবেশে আগত বক্তাগণ আরো বলেন, কুকুরকে অন্যত্র সরিয়ে নেয়াও বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়। কারণ কুকুরকে এক এলাকা থেকে সরিয়ে অন্য এলাকায় নিলে, সে অন্য এলাকায় গিয়েও মানুষকে বিরক্ত করবে এবং ঐ এলাকার কুকুরের সাথে দ্বন্দ্ব ঘটিয়ে ঝামেলা তৈরী করবে।
সমাবেশে আগত বক্তাগণ আরো বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর তৃতীয় তফসিল, পঞ্চম তফসিল ও সপ্তম তফসিলের মাধ্যমে সিটি করপোরেশনকে বেওয়ারিশ কুকুর অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে। সুতরাং জনগণের উপকারের জন্য রাষ্ট্রীয় আইন অনুয়ায়ী কুকুর নিধনের উপর কোন নিষেধাজ্ঞা নেই।
সমাবেশ বক্তাগণ বলেন, বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্রদ্বীন হচ্ছে ইসলাম। আর পবিত্র দ্বীন ইসলামে বেওয়ারিশ কুকুর নিধন করার কথা বলা হয়েছে। পবিত্র বুখারী, মুসলিম, তিরমিযী শরীফে বর্ণিত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বেওয়ারিশ কুকুর নিধনের নির্দেশ দিয়েছেন। সুতরাং বাংলাদেশে কুকুর নিধনে আর কোন প্রকার বাধা থাকার কথা নয়। (প্রেস বিজ্ঞপ্তি)
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।