রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা ফেরত দেওয়ার খবরটি গুজব -পররাষ্ট্রমন্ত্রী
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৮ মে, ২০২৩ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতের বিশেষ নিরাপত্তা সুবিধা তথা সার্বক্ষণিক পুলিশ এসকর্ট প্রত্যাহার করে নিয়েছিল সরকার। কিন্তু রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা ফেরত দেওয়া হচ্ছে বলে যে খবরটি শোনা যাচ্ছে, তা গুজব এবং ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাংলাদেশ হেলথ ওয়াচের এক প্রকাশনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই, কখনও ছিলো না।
মন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশে অনেক ভালো আছে। তাছাড়া, কোনো দেশেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না। তবে বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এসকর্ট হায়ার (ভাড়া) করতে পারবেন। সেক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারবেন।
অনুষ্ঠানে নতুন মার্কিন ভিসা নীতি সর্ম্পকে মন্ত্রী বলেন, এ নীতি দিয়ে কীভাবে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা হবে, তারাই ভালো জানে। যারা জ্বালাও পোড়াও করে, তাদের জন্যই ভিসা নীতি বেশি প্রযোজ্য। এই নীতিতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না।
তিনি বলেন, সরকার কোনো রকম চাপে নেই, ভয়ও পাচ্ছে না। কাকে ভিসা দেবে আর কাকে দেবে না, এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। এভাবে, নীতি নিয়ে ঢাক ঢোল পেটানো কোনো দরকার নেই। বাংলাদেশ গণতন্ত্রের পূজারি। এসব বিষয় সামনে আনার কোনো দরকার নেই।
তিনি আরও বলেন, নতুন মার্কিন ভিসা নীতিতে বিদেশে টাকা পাচার কমবে।
ঢাকায় নিযুক্ত ভারত ও সৌদি আরবের দূতদের বাড়তি নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। বিষয়টি সঠিক কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা আমার জানা নেই। তবে বাড়তি নিরাপত্তার জন্য কোনো রাষ্ট্রদূত এখনো পর্যন্ত আবেদন করেননি। এছাড়া, বিদেশি কোনো দেশ এমন অন্যায় কাজ করে নাই যে, তাদের ওপর হামলা হবে। আমাদের দেশে নিরাপত্তার কোনো অভাব নেই। এটা নিয়ে আমরা চিন্তিত নই।
তিনি বলেন, সাম্প্রতিক কালে রাষ্ট্রদূতদের ওপর কোনো হামলা হয়নি। তবে সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনা বদিউল আলম মজুমদারের পারিবারিক সমস্যার কারণে হয়েছিল। সেটা শালা-দুলাভাইয়ের মধ্যে সমস্যা, যেটা পরে রাষ্ট্রীয় সমস্যা হয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












