মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন স্থাপনায় ইরানের হামলা;
রাডার ও হেলিকপ্টার ধ্বংস
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার জবাবে ইরানের বাহিনী আইআরজিসি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নতুন করে পাল্টাহামলা চালিয়েছে। তারা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনাকারী একটি কমান্ড সেন্টার, ওমানে মার্কিন রাডার স্থাপনা এবং কুয়েতে অস্ত্রের গুদাম ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাকে নিশানা করে এ হামলা চালিয়েছে। অন্যদিকে কাতার, জর্ডান ও ইরাকে হামলার খবর জানিয়েছে আল-জাজিরা।
এক বিবৃতিতে জানায়, তাদের এরোস্পেস ফোর্সের (মহাকাশ বাহিনী) পরিচালিত এই অভিযানে একটি রাডার ব্যবস্থা ও বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, গত বুধবার (১৫ জুলাই) ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানশাহরের কাছে বামপুরে সেনাবাহিনীর ৩৮৮তম ব্রিগেডের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত সাত ইরানি সেনার মৃত্যুর প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনী এই অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিশানায় ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করে আইআরজিসি। একই সঙ্গে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ এবং অন্তত এই ‘অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছে তারা।
হামলায় জর্ডানে থাকা একটি মার্কিন বিমানঘাঁটিকেও নিশানা করেছে ইরানি বাহিনী। এতে ঘাঁটিতে থাকা একাধিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, গত রাতের মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে মোতায়েন থাকা মার্কিন সামরিক বিমানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব বিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বেশ কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি বিমানের গুরুতর ক্ষতি হয়েছে। তারা জর্ডানের জনগণকে তাদের দেশে থাকা ‘আমেরিকান স্বার্থে’ আঘাত হানার আহ্বানও জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












