রাজধানীতে ধারণক্ষমতার ছয়গুণ যানবাহন -ডিএমপি কমিশনার
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ মে, ২০২৩ খ্রি:, ০৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীতে ধারণক্ষমতার চেয়েও প্রায় ছয়গুণ বেশি যানবাহন চলাচলের কারণে তীব্র পরিবেশ দূষণ হচ্ছে। ধুলা ও হর্নের শব্দের কারণে একজন সুস্থ মানুষের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরিবেশ থাকে না।
গতকাল জুমুয়াবার (১৯ মে) ব্র্যাকের উদ্যোগে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হাতিরঝিলের অ্যামফি থিয়েটারের পাশে আয়োজিত পরিবেশবান্ধব সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। পরিবেশের সুরক্ষা ও স্বাস্থ্য ভালো রাখা দুইটাই দরকার। সাইকেল এবং হাঁটা, এ দুইটায় পরিবেশের কোনো ক্ষতি হয় না। সাইকেলের মাধ্যমে দুটি উপকার এখানে হচ্ছে। একটা হচ্ছে পরিবেশ ভালো থাকে, আরেকটা হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে।
ডিএমপি কমিশনার বলেন, চলাচল ও শারীরিক ব্যয়ামের জন্য সাইকেল হলো একটি উত্তম বাহন। কিন্তু রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। যারা এখন টাউনশিপের ডিজাইন করছেন তাদের সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। সাইকেল কোনো পরিবেশ দূষণ করে না। একই সঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়ামও হয়। তাই আমাদের নগর-পরিকল্পনায় এই বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে। পরে সাইক্লিস্টদের একটি বর্ণাঢ্য র্যালি হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যামফি থিয়েটারের পাশে এসে শেষ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)